সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমের হোজাই জেলায় এক টাকায় মিলছে খাবার! করোনা আবহে সকলের মুখে অন্ন তুলে দিতে এক ধাবা মালিক এই খাবারের আয়োজন করেন। তবে এই ধাবায় খাবার পাবেন ট্রাক চালক, স্বাস্থ্যকর্মী ও পুলিশকর্মীরা।
অসমের হোজাই জেলার শঙ্করনগরে ধাবা চালান দেবু শাহা। লকডাউন ও করোনার সংক্রমণের জোড়া ফলায় বন্ধ একাধিক দোকান। ফলে জরুরী পরিষেবা দিতে গিয়ে খাবার পাচ্ছেনা না করোনা আবহে সামনের সারিতে লড়াই চালিয়ে যাওয়া মানুষেরা। তাই এই সব মানুষদের মুখে অন্ন তুলে দিতে ১টাকায় খাবারের আয়োজন করলেন অসমের এই ধাবা মালিক দেবু সাহা। তাঁর কথায়, “আমার দোকানে সাধারণত একবেলা খাবারের দাম ৫০ টাকা। থালিতে থাকে ভাত, ডাল দুরকমের সবজি। তাই সেই খাবার যাতে এই মুহুর্তে জরুরী পরিষেবা প্রদানকারীরা পেতে পারেন তাই ১ টাকার কূপনের ব্যবস্থা করা হয়েছে। আমার এই প্রয়াসের সঙ্গে জেলা প্রশাসনের আধিকারিক জড়িত রয়েছেন। তিনি ও এই কাডজে আমায় সাহায্য করছেন।” দেবু সাহার এই উদ্যোগ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসায় নেটিজেন প্রশংসা কুড়িয়েছে।
[আরও পড়ুন:পেটব্যথা ও শ্বাসকষ্ট, করোনা আক্রান্ত সন্দেহে পাঁচতলা থেকে মরণঝাঁপ বৃদ্ধের]
নাগাল্যান্ডে জরুরী পরিষেবা দিতে ইতিমধ্যেই ডিজেল ৫ টাকা প্রতি লিটার ও পেট্রোল ৬ টাকা প্রতি লিটার করে দেওয়া হয়। জরুরী পরিষেবা যাতে আটকে না যায় তাই এই উদ্যোগ।
[আরও পড়ুন:বাংলাদেশে করোনার বলি আরও এক পুলিশকর্মী, মৃতের সংখ্যা বেড়ে ১৭৭]
সর্বশেষ খবর
-
রেজিনগরের নির্বাচন কোন্দলে বাম ঐক্য চুরমার! প্রার্থী বাছাইয়ে সিপিএমের ‘দাদাগিরি’ মানতে নারাজ আরএসপি
-
ব্লক-আনব্লকের পর ঘনিষ্ঠতা! মেসে অন্তরঙ্গ মুহূর্তের মাঝেই প্রেমিকার বিশেষ বন্ধুর ফোন, পুরুলিয়া কাণ্ডের নেপথ্যে প্রতিশোধ?
-
স্মৃতি-শেফালির দুরন্ত ব্যাটিং, ‘ঘূর্ণিঝড়’ শ্রী চরণীর! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াসেরা ভারত
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! ধর্ষণের অভিযোগ মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে
-
বলে অর্শদীপ, ব্যাটে অভিষেক! আফগানিস্তানকে উড়িয়ে সিরিজ শুরু ভারতের