সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এর মাঝেই উত্তরপ্রদেশের একটি হাসপাতালে টাকার বিনিময়ে করোনা নেগেটিভের রিপোর্ট দেওয়ার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ঘটনাটি ঘটেছে মীরাট (Meerut) -এর একটি বেসরকারি হাসপাতালে। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই ওই হাসপাতালের মালিকের নামে মামলা দায়ের করা হয়েছে প্রশাসনের তরফে। পাশাপাশি হাসপাতালের লাইসেন্স বাতিল করে সেটিকে বন্ধও করে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে রোগীর পরিবারকে টাকা ফেরত দেওয়া হচ্ছে। তাই মীরাটের ওই বেসরকারি হাসপাতাল থেকে করোনা নেগেটিভের সার্টিফিকেট দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছিল। এরপরই হাসপাতালের ম্যানেজারের বক্তব্য-সহ টাকার বিনিময়ে সার্টিফিকেট দেওয়ার ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, করোনা (Corona) পরীক্ষার নেগেটিভ রিপোর্ট নিলে হাসপাতালের চিকিৎসার খরচ আড়াই হাজার টাকার মধ্যে মিটে যাবে বলে মন্তব্য করছে ম্যানেজার। রোগীর আত্মীয়রা ২ হাজার দিয়ে বলছে নমুনা পরীক্ষার রিপোর্ট পেলে বাকি টাকা দিয়ে দেবে।
[আরও পড়ুন: স্রেফ দু’ঘণ্টার ফোনালাপ, দোভালের কেরামতিতেই সীমান্ত থেকে সেনা সরাল চিন]
এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই ওই হাসপাতালের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মীরাট জেলা প্রশাসন। এপ্রসঙ্গে জেলাশাসক অনিল ধিংড়া বলেন, মালিকের নামে মামলা দায়ের করার পাশাপাশি ওই হাসপাতালের লাইসেন্স বাতিল করে সেটিকে বন্ধ করা হয়েছে। এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
[আরও পড়ুন: ‘ডন’ বিকাশকে ধরতে মরিয়া পুলিশ, আড়াই লাখ টাকা মাথার দাম ধার্য করল যোগী প্রশাসন]
সর্বশেষ খবর
-
শেষবেলায় প্রতীক বদল! ‘কোদাল-বেলচা’ হারিয়ে রেজিনগর উপনির্বাচন থেকে সরল আরএসপি
-
ঝুলিতে হাফডজন পদক, এশিয়াডে দ্বিতীয় দিনে একঝাঁক সাফল্য ভারতের, সোনালি স্বপ্ন দেখাচ্ছেন হরমনরা
-
সইফ দ্বন্দ্ব অতীত! চুলোচুলি ভুলে করিনার জন্মদিনে প্রিয়াঙ্কার বার্তা, ‘তোর মতো কেউ নেই’
-
মৃত্যুকে হারিয়ে মায়ের কাছে! উত্তাল তিস্তায় উদ্ধার ভেসে যাওয়া হস্তী শাবক, নিতে এল ‘মা’
-
মেয়ের গর্ভে বাবার সন্তান! শিশু জন্ম নিতেই মহেশতলায় ধরা পড়ল ‘পাষণ্ড’