বাড়ির মধ্যেই লুকিয়ে ধর্ষক। তাও আবার নিজেরই জন্মদাতা! অভিযোগ, দিনের পর দিন বাবার হাতেই ধর্ষণের শিকার হতে হয়েছে মেয়েকে। তার জেরে অন্তঃসত্ত্বা হয়ে নাবালিকা জন্ম দিল এক সন্তানের। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার বেগর খাল এলাকার ঘটনায় গ্রেপ্তার বাবা। পকসো আইনে মামলা রুজু করে সোমবার ধৃতকে আলিপুর আদালতে পেশ করা হয়। অভিযুক্তকে ৬ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
মহেশতলার বেগর খাল এলাকার নাবালিকা গত শনিবার আচমকা অসুস্থ হয়ে পড়ে। বাবা এবং ঠাকুমা মিলে তাকে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, নাবালিকা অন্তঃসত্ত্বা। ওইদিন দুপুরেই সন্তানের জন্ম দেয় নাবালিকা। আপাতত মা ও সন্তান সুস্থ রয়েছে। তবে এই ঘটনার পরই প্রশ্ন ওঠে, কার ঔরসে সন্তানের জন্ম হল? চিকিৎসকদের লাগাতার প্রশ্নের মুখে পড়ে বাধ্য হয়েই নিজের বাবার কুকীর্তির কথা ফাঁস করে দেয় ১৩ বছরের মেয়ে! তার অভিযোগ, ফাঁকা বাড়িতে নিজের জন্মদাতাই তাকে দিনের পর দিন ধরে ধর্ষণ করেছে। ভয়ে সে বাড়ির কাউকে কিছু জানায়নি।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যান অভিযুক্তের স্ত্রী। তারপর থেকে নিজের মা ও দুই ছেলেমেয়েকে নিয়ে বাড়িতে থাকত ওই ব্যক্তি। বাড়িতে মাঝেমধ্যেই মেয়েকে একা পেয়ে ধর্ষণ করত বলে অভিযোগ। এতদিন ভয়ে কাউকে কিছু জানাতে পারেনি বলে জানায় ওই নির্যাতিতা নাবালিকা। এদিকে নাবালিকার মুখ থেকে এমন ভয়ংকর ঘটনা জানার পর হাসপাতাল কর্তৃপক্ষ মহেশতলা থানায় খবর দেয়। রবিবার পুলিশ ‘গুণধর’ বাবাকে গ্রেপ্তার করে পকসো আইনে মামলা রুজু করে। সোমবার অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করলে ৬ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় তাকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাবার এমন কাণ্ড দেখে থ আশপাশের প্রতিবেশীরা। প্রাচীন প্রবাদ মনে করে তাঁরা বলছেন, ‘রক্ষকই ভক্ষক।’ প্রশ্ন উঠছে, বাড়ির অন্য কোনও সদস্য কি অন্তঃসত্ত্বা নাবালিকাকে দেখে কিছু বুঝতে পারেননি?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার ঘরের মাঠে এসিএল টু’র অভিযানে ইস্টবেঙ্গল, টিকিট বিক্রির শুরুতেই ভক্তদের জন্য সুখবর!
-
ভূতনিজুড়ে অকূল জল! প্রশাসনের তৎপরতায় ছাদহীন পড়ুয়ারা মানিকচকে বসল পরীক্ষায়
-
মুক্তির আগেই গিনেস রেকর্ড দীপিকা-আল্লুর ৮০০ কোটির ‘রাকা’র, ‘পোয়া বারো’ পরিচালক অ্যাটলির
-
লেনিন-মার্কস অতীত, তৃণমূল আমলের বিশ্ব বাংলা সরণিরও নামবদল, কী হবে নতুন নাম?
-
সাতসকালেই সন্ধিপুজো! এবার অষ্টমীর অঞ্জলি কখন দিতে হবে জানেন?