Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬

লেনিন-মার্কস অতীত, তৃণমূল আমলের বিশ্ব বাংলা সরণিরও নামবদল, কী হবে নতুন নাম?

কলকাতার লেনিন সরণি, কার্ল মার্কস সরণির নাম এবার বদলে যাচ্ছে। রাজ্যের পালাবদলে তৃণমূল আমলে রাখা বিশ্ব বাংলা সরণির নামও বদল করা হচ্ছে। পার্ক সার্কাস সেভেন পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ রাস্তার নাম দ্রুত বদলে যাচ্ছে।

কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ২০:৪০

link
কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ২০:৪০

options
link
লেনিন-মার্কস অতীত, তৃণমূল আমলের বিশ্ব বাংলা সরণিরও নামবদল, কী হবে নতুন নাম? zoom
বদলে যাবে বিশ্ব বাংলা সরণির নামও। ফাইল ছবি
Advertisement

কলকাতার লেনিন সরণি, কার্ল মার্কস সরণির নাম এবার বদলে যাচ্ছে। রাজ্যের পালাবদলে তৃণমূল আমলে রাখা বিশ্ব বাংলা সরণির নামও বদল করা হচ্ছে। পার্ক সার্কাস সেভেন পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ রাস্তার নাম দ্রুত বদলে যাচ্ছে। কলকাতা পুরভবনে নিজের নতুন অফিসে বসেই সোমবার একথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন রাজ‌্য সরকারের রাস্তার নামকরণ ও নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজ।

১৯৮৪ সালের ১৮ মার্চ গার্ডেনরিচে কুখ‌্যাত দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন দুঁদে পুলিশ অফিসার ডিসি পোর্ট বিনোদ মেহতা। তাঁর স্মৃতিতেও বন্দর এলাকায় একটি রাস্তার নামকরণ হচ্ছে। রাজ্যে সরকার বদলের পর কলকাতার নানা রাস্তার নাম পরিবর্তন করতে স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের নেতৃত্বে ১০ জনের কমিটি হয়েছে। কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে এদিন কলকাতা পুরসভায় এসেছিলেন কার্তিক মহারাজ। এদিন তিনি নতুন অফিসেই বসেছেন। সেখানেই এই রাস্তার নামবদলের বিষয়ে বক্তব্য রাখেন। মনীষীদের নামেই ওইসব রাস্তার নাম রাখা হবে। সেই কথাও প্রাথমিকভাবে জানা গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আগে প্রাক্তন মেয়র পারিষদ দেবব্রত মজুমদার ওই ঘর ব্যবহার করতেন। সেই ঘরটি সংস্কার করে গেরুয়া রং করা হয়েছে। ওই ঘরটিই এখন থেকে কার্তিক মহারাজ ব্যবহার করবেন। অক্টোবর থেকে অফিস চলবে। নানা মহল থেকে ইতিমধ্যেই বহু রাস্তার নাম বদলের প্রস্তাব কমিটিতে এসেছে। কার্তিক মহারাজ বলেন, ‘‘সমস্ত বিতর্কিত ও পুরনো রাস্তার নামকরণ হবে ভারতের মহান মণীষীদের নামানুসারে ও ভারতের সনাতনী সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে। একটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম চৈতন্য মহাপ্রভুর স্মৃতিতে হচ্ছে। তবে লেনিন, মার্কসের নামে কোনও রাস্তা শহরে থাকবে না।’’ লেনিন ও মার্কসের নাম বদলের প্রস্তাবে তীব্র আপত্তি জানিয়েছে বামেরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.