পঞ্চায়েত নির্বাচনে হিংসার অভিযোগে ভবানীভবনে জিজ্ঞাসাবাদের মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন ক্যানিং পশ্চিমের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশরাম দাস। সোমবার বিকেল নাগাদ তিনি বুকে ব্যথা অনুভব করেন, শ্বাসকষ্টও হয় বলে খবর। সিআইডি-র তরফে সোজা তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। আপাতত পরেশরাম দাসের অবস্থা খানিকটা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তবে চিকিৎসকরা পর্যবেক্ষণে রাখতে চান।
বার দুয়েক সিআইডি তলবের পর অবশেষে সোমবার সকালে ভবানীভবনে হাজিরা দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস। তার আগে সোশাল মিডিয়া পোস্টে ইঙ্গিতপূর্ণভাবে বার্তা দিয়েছিলেন, ‘আলবিদা ক্যানিং, ফিরে দেখা হবে, কথা হবে’। তবে কি গ্রেপ্তারির আশঙ্কা করছেন বিধায়ক? এই জল্পনার মাঝে অবশ্য বেশ ঠান্ডা মাথায় এদিন সকাল ১১টা নাগাদ ভবানীভবনে প্রবেশ করেন পরেশরাম। কিন্তু বিকেল ৪টে নাগাদ তিনি হঠাৎ অসুস্থতা অনুভব করেন। বুকে ব্যথা, শ্বাসকষ্ট হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
পরেশরাম দাসের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, দীর্ঘদিন ধরে অসুস্থ বিধায়ক। দিন কয়েক আগেই চেন্নাই থেকে চিকিৎসা ফিরেছেন। তারপরই সিআইডি তলব। আরও জানা যাচ্ছে, এদিন সকালে তিনি ইনহেলার সঙ্গে নিয়েই ভবানীভবনে হাজিরা দেন। সময়মতো পৌঁছতে সকাল ৮টা নাগাদ ক্যানিংয়ের বাড়ি থেকে বেরন। সারা দুপুর সেভাবে কিছু খাওয়াদাওয়া হয়নি। সেইসঙ্গে লাগাতার জিজ্ঞাসাবাদের চাপ। প্রায় পাঁচঘ্ণ্টা ধরে তদন্তকারীদের প্রশ্নের মুখে আর তাঁর শরীর ভারসাম্য রাখতে পারেনি। তাই অসুস্থ হয়ে পড়েন বলে মনে করা হচ্ছে। বিধায়কের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে উদ্বিগ্ন ক্যানিংয়ে তাঁর অনুরাগীরা। সুস্থ হওয়ার পর কি ফের জিজ্ঞাসাবাদের মুখে পড়বেন পরেশরাম দাস? সেই প্রশ্ন উঠছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা
-
প্রধান অতিথি নদী! যোগ দেবেন নাকি সবুজে ঘেরা এই বর্ণময় অনুষ্ঠানে?
-
বেতন-সহ কাজের সুরক্ষার দাবি, আন্দোলনের হুঁশিয়ারি জীবিকা সেবকের
-
বিশ্বে প্রথম মানুষ বনাম রোবট লড়াই! যন্ত্রমানবকে হারাতে পারলেন মার্কিন যুবক? ভাইরাল ভিডিও
-
চলত ভাড়ায়, বর্ধমানের ওই মেডিক্যাল কলেজ বন্ধের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের