নির্বাচন কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে রেজিনগর উপনির্বাচন থেকে প্রার্থী প্রত্যাহার করল বামফ্রন্ট শরিক আরএসপি। পার্টির তরফে রাজ্য সম্পাদক তপন হোড় অভিযোগ করেন, শনিবার স্ক্রুটিনি শেষ হয়ে যাওয়ার পর কমিশনের তরফে জানানো হয়, তাঁদের এতদিনকার প্রতীক কোদাল-বেলচা দেওয়া সম্ভব নয়, এই উপনির্বাচনে বালতি প্রতীকে তাঁদের লড়তে হবে। এর প্রতিবাদ জানিয়ে লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজ্য সম্পাদক।

আরও পড়ুন:
পার্টির তরফে অভিযোগ, শনিবার কমিশনের তরফে জানানো হয়, নির্বাচনী প্রতীক হিসাবে কোদাল-বেলচা ব্যবহার করা যাবে না। আরএসপি চিরকাল এই প্রতীক ব্যহার করে আসছে। এর পিছনে পার্টির আন্দোলন সংগ্রামের পাশাপাশি আবেগ জড়িয়ে রয়েছে। প্রতীক বন্টনে ষড়যন্ত্র ও পুলিশ প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হবে বলে জানান তপন হোড়।
রেজিনগরের প্রার্থী নিয়ে প্রথম থেকেই বামেদের অন্দরে অশান্তি চলছিল। আসনটি শরিক আরএসপি দাবি করলেও সিপিএম প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয়। জোর করেই ফ্রন্টের বড় শরিক সিপিএম আসনটি তাঁদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করে আরএসপি নেতৃত্ব। তাই সিপিএমের পালটা প্রার্থী দেয় আরএসপি। প্রচার শুরু করেন প্রার্থী বিকাশচন্দ্র মিশ্র। কিন্তু পার্টির তরফে অভিযোগ, শনিবার কমিশনের তরফে জানানো হয়, নির্বাচনী প্রতীক হিসাবে কোদাল-বেলচা ব্যবহার করা যাবে না। আরএসপি চিরকাল এই প্রতীক ব্যহার করে আসছে। এর পিছনে পার্টির আন্দোলন সংগ্রামের পাশাপাশি আবেগ জড়িয়ে রয়েছে। প্রতীক বন্টনে ষড়যন্ত্র ও পুলিশ প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হবে বলে জানান তপন হোড়।
আরএসপি প্রার্থী প্রত্যাহার করে নেওয়ার ফলে রেজিনগরে ভোটের ময়দানে বামেদের হয়ে একচেটিয়া লড়বে সিপিএম। পরিবর্তিত পরিস্থিতিতে কি তাদের হয়ে প্রচার করবে আরএসপি? অথবা ভোটবাক্সে কাস্তে-হাতুড়ি-তারায় সমর্থন জানাবে? এই প্রশ্ন থাকছে। রেজিনগর উপনির্বাচন থেকে আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর আগেই প্রচার থেকে সরে গিয়েছেন। কংগ্রেস, সিপিএম, গণতান্ত্রিক তৃণমূলের প্রার্থীদের সঙ্গে লড়াই হবে বিজেপির শাখারভ সরকারের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কুমোরটুলি টু ক্যারোলিনা, ‘আলাপনে’র দুর্গাপুজো ঘিরে আমেরিকায় বাংলার মাটির গন্ধ
-
অনিরুদ্ধ আচার্য মহারাজের বায়োপিক বানাচ্ছেন বাঙালি পরিচালক, ‘পুকি বাবা’র ভূমিকায় কে?
-
পাম্প থেকে হোটেল! কীভাবে জমি দুর্নীতি? সুমিত ঘনিষ্ঠ অমিতকে নিয়ে শালবনীতে তদন্তে সিআইডি
-
রাতের আকাশে ওটা কী! ফিরল ৫০ বছর আগের ইউএফও রহস্য, তেহরানে তুমুল চাঞ্চল্য
-
উত্তরপ্রদেশে স্কুলের ভিতর পড়ুয়াদের সামনেই শিক্ষিকাকে গুলি করে খুন! তারপর…