এশিয়ান গেমসের (Asian Games 2026) দ্বিতীয় দিনের অভিযান শেষ করল ভারত। পদকসংখ্যা একলাফে বেড়েছে। ভারতীয় অ্যাথলিটরা বেশ কয়েকটি পদকের দোরগোড়াতেও পৌঁছে গিয়েছেন। তৃতীয় দিনেও একাধিক পদক আসতে পারে ভারতের ঝুলিতে। দ্বিতীয় দিনের শুরুটা হয়েছিল রুপো জিতে। তবে ভারতীয় অ্যাথলিটরা এখনও পর্যন্ত স্বর্ণপদক জিততে পারেননি চলতি এশিয়াড থেকে।
১০ মিটার এয়ার রাইফেল পুরুষদের দলগত বিভাগে নেমে রুপো জেতেন ভারতীয় শুটাররা। হিমাংশু ধিলোঁ, পার্থ মানে এবং রুদ্রাঙ্কশ পাটিল যৌথভাবে ১৮৯০.১ পয়েন্ট স্কোর করেন। কিন্তু চিনা শুটাররা ১৮৯৯ পয়েন্ট জিতে সোনা জিতে যান। বিশ্বরেকর্ড গড়েছে এই স্কোর। দিনের দ্বিতীয় পদকটি আসে সুচিতা তারিয়ালের হাত ধরে। ৬০ কেজি এমএমএ বিভাগে গতকালই ইতিহাস গড়েছিলেন সূচিকা। প্রথম ভারতীয় হিসাবে এমএমএ’তে পদক নিশ্চিত করেছিলেন। কিন্তু সেমিফাইনালে হারতে হল সূচিকাকে। তবে এশিয়াডের মঞ্চ থেকে তিনি ফিরছেন ব্রোঞ্জ নিয়ে।
আরও পড়ুন:
পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত বিভাগে জোড়া সাফল্য পায় ভারত। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন রুদ্রাঙ্কশ জেতেন ব্রোঞ্জ। মাত্র ২ পয়েন্টের ব্যবধানে সোনা হাতছাড়া হয় হিমাংশুর। একই ইভেন্ট থেকে জোড়া পদক আসে ভারতের ঘরে। তবে দ্বিতীয় দিনে আর কোনও পদক জেতেনি ভারতীয় অ্যাথলিটরা। তৃতীয় দিনের শুরুতেই একঝাঁক পদক জয়ের হাতছানি ভারতীয়দের সামনে।
গতবার এশিয়াড থেকে সোনা জিতে ফিরেছিল মহিলাদের ক্রিকেট দল। আবারও সোনাজয়ের লক্ষ্যে মঙ্গলবার মাঠে নামবেন হরমনপ্রীত কউররা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে জিততে পারলেই সোনা আসবে ভারতের ঘরে। এছাড়া উশুতে মহিলাদের ৬০ কেজি বিভাগে রোশিবিনা দেবী এবং পুরুষদের ৫৬ কেজি বিভাগে আরিয়ান পৌঁছে গিয়েছেন পদকের খুব কাছে। একটা ম্যাচ জিততে পারলেই পদক নিশ্চিত করতে পারবেন দু’জনেই। এছাড়াও টেবিল টেনিস, কবাডি, হকির মতো খেলায় এদিন জয় পেয়েছে ভারত। সাঁতরেও ফাইনালে উঠেছেন ভারতের শ্রীহরি নটরাজ। আপাতত মেডেল ট্যালিতে দশম স্থানে রয়েছে ভারত। সকলের উপরে রয়েছে চিন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কুমোরটুলি টু ক্যারোলিনা, ‘আলাপনে’র দুর্গাপুজো ঘিরে আমেরিকায় বাংলার মাটির গন্ধ
-
অনিরুদ্ধ আচার্য মহারাজের বায়োপিক বানাচ্ছেন বাঙালি পরিচালক, ‘পুকি বাবা’র ভূমিকায় কে?
-
পাম্প থেকে হোটেল! কীভাবে জমি দুর্নীতি? সুমিত ঘনিষ্ঠ অমিতকে নিয়ে শালবনীতে তদন্তে সিআইডি
-
রাতের আকাশে ওটা কী! ফিরল ৫০ বছর আগের ইউএফও রহস্য, তেহরানে তুমুল চাঞ্চল্য
-
উত্তরপ্রদেশে স্কুলের ভিতর পড়ুয়াদের সামনেই শিক্ষিকাকে গুলি করে খুন! তারপর…