Durga Puja 2026

পুজোর আগে কঠোর ডায়েট, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কম ক্যালোরির চকোলেট ব্রাউনি

ক্যালোরি কম মানেই যে এই ব্রাউনি যত খুশি খাওয়া যাবে, এমন নয়। ওজন কমার বিষয়টি নির্ভর করে সারাদিনের মোট কতখানি ক্যালোরি গ্রহণ করা হচ্ছে ও শারীরিক কসরত করা হচ্ছে কি না, তার ওপর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ২০:১৩

options
link
পুজোর আগে কঠোর ডায়েট, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কম ক্যালোরির চকোলেট ব্রাউনি
স্বাস্থ্যকর উপাদানে তৈরি হওয়ায়, চকোলেটের স্বাদ বজায় রেখেও শরীরের ক্ষতি করে না এই ব্রাউনি।

পুজোর আগেই (Durga Puja 2026) ঝরাতে হবে মেদ। তাই পছন্দের সমস্ত খাবারকে বাতিলের খাতায় ঠেলে দিয়ে, বেছে নিয়েছেন কঠোর ডায়েট। কিন্তু তা বলে কি একটু আধটু ‘চিট মিল’-ও চলবে না? বিশেষত মিষ্টিপ্রেমীদের জন্য মাঝে মধ্যে অল্প ছাড় থাকতেই পারে। রইল এমন এক চকোলেট ব্রাউনির রেসিপি, যার মধ্যে রয়েছে মাত্র ১৯ ক্যালোরি। স্বাস্থ্যকর উপাদানে তৈরি হওয়ায়, চকোলেটের স্বাদ বজায় রেখেও শরীরের ক্ষতি হয় না তাতে। জেনে নিন বানাবেন কীভাবে।

Advertisement

Durga Puja 2026: Easy Recipe For Weight-Loss-Friendly Brownies

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উপকরণ

Advertisement
  • কলা – ১টি
  • কোকো পাউডার – ২ টেবিলচামচ
  • ওটস – অর্ধেক কাপ
  • ডিম – ১টি
  • বেকিং পাউডার – অর্ধেক চা-চামচ
  • ভ্যানিলা এসেন্স – অর্ধেক চা-চামচ
  • সামান্য নুন
  • প্রয়োজনমতো জল বা দুধ
  • ক্যালোরি-ফ্রি সুইটনার

কীভাবে বানাবেন?

প্রথমে হাত বা চামচ দিয়ে কলাটি ভালো করে চটকে নিন। এবার এর সঙ্গে ডিম ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। ডিম আগে থেকেই ফেটিয়ে রাখতে পারলে ভালো, নয়তো ডিমের মধ্যে জমাট অংশ রয়ে যেতে পারে।

এই ব্রাউনি স্বাস্থ্যকর করতে, তাতে ময়দার বদলে ওটস ব্যবহার করা হবে। তাই মেশানোর আগে আলাদা করে ওটস মিহি গুঁড়ো করে নিতে হবে। অন্য একটি পাত্রে গুঁড়ো ওটস নিয়ে, তার সঙ্গে কোকো পাউডার, বেকিং পাউডার ও সামান্য নুন মিশিয়ে নিন। চালুনি জাতীয় কোনও সরঞ্জাম থাকলে তাতে সবটা একবার চেলে নেওয়া যেতে পারে, এতে কোনও গোটা দানাভাব রয়ে গেলে, তা মেশানোর আগেই বাদ পড়ে যায়।

এবার শুকনো উপকরণগুলি কলা ও ডিমের মিশ্রণের সঙ্গে ভালোভাবে মেশান। যদি এ কাজে হ্যান্ডব্লেন্ডার ব্যবহার করেন, তবে দ্রুত হাত নাড়াতে হবে যাতে জমাট অংশ না থেকে যায়। ব্যাটার খুব ঘন হয়ে গেলে সামান্য জল বা দুধ যোগ করতে পারেন। এই পর্যায়ে প্রয়োজনমতো ক্যালরি-ফ্রি সুইটনার মেশান।

Durga Puja 2026: Easy Recipe For Weight-Loss-Friendly Brownies

একটি ছোট বেকিং ট্রে-তে পার্চমেন্ট পেপার বিছিয়ে ব্যাটার সমানভাবে ঢেলে দিন। আগে থেকে গরম করে রাখা ওভেনে প্রায় ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১৫–২০ মিনিট বেক করুন। ব্রাউনি পুরোপুরি শুকিয়ে না গিয়ে মাঝখানে সামান্য নরম থাকতেই নামিয়ে নিন। ঠান্ডা হওয়ার পর ছোট ছোট টুকরো করে কেটে পরিবেশন করুন।

তবে ক্যালোরি কম মানেই যে তা যত খুশি খাওয়া যাবে, এমন নয়। ওজন কমার বিষয়টি নির্ভর করে সারাদিনের মোট কতখানি ক্যালোরি গ্রহণ করা হচ্ছে ও শারীরিক কসরত করা হচ্ছে কি না, তার ওপর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.