Egg Hair Mask

পুজোর আগে চুলের জেল্লা ফেরাতে ডিম থেরাপি! আঁশটে গন্ধ দূর হবে ৫ ঘরোয়া টোটকায়

মনে রাখবেন, ডিমের হেয়ার মাস্ক ধোয়ার সময় কখনওই গরম জল ব্যবহার করবেন না। তাপে ডিম জমে গিয়ে চুল থেকে পরিষ্কার হতে চায় না, ফলে গন্ধও থেকে যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ২০:১৬

options
link
পুজোর আগে চুলের জেল্লা ফেরাতে ডিম থেরাপি! আঁশটে গন্ধ দূর হবে ৫ ঘরোয়া টোটকায়
ডিমের হেয়ার মাস্কে চুল তো সতেজ হবেই, কিন্তু আঁশটে গন্ধ সহজে যেতে চায় না।

রাস্তায় বেরনো মানেই একরাশ ধুলোধোঁয়ার সংস্পর্শে আসে চুল। রুক্ষ হয়, চুলের গোড়া ফেটে যায়। পুজোর আগেই চুলের জেল্লা ফেরাতে চাইলে কৃত্রিম উপাদানে ভর্তি প্রসাধনী তো রইলই। তবে এ কাজে সবচাইতে উপকারী হল ডিম (Egg Hair Mask)! ডিম চুলের যত্নে বহুল ব্যবহৃত একটি ঘরোয়া উপাদান। এতে থাকা প্রোটিন, ফ্যাট ও অন্যান্য পুষ্টি উপাদান চুলকে কন্ডিশনড ও মসৃণ করে তোলে।

Advertisement

কিন্তু ডিমের হেয়ার মাস্ক ব্যবহার করতে গিয়ে অনেকেরই একটা সমস্যা হয়, তা হল চুলে ডিমের গন্ধ থেকে যায়। সেই সমস্যা এড়াতে ডিমের সঙ্গে এমন কিছু উপাদান মেশান, যা চুলের যত্নের পাশাপাশি ডিমের আঁশটে গন্ধ দমন করতে কাজে আসে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Egg Hair Mask: What To Mix In To Avoid The Smell

Advertisement

১. ডিম-দইয়ের হেয়ার মাস্ক
একটি ডিমের সঙ্গে ২ টেবিলচামচ টক দই মিশিয়ে নিন। চাইলে এতে ১ চা-চামচ মধুও যোগ করতে পারেন। দই চুলে ভালোভাবে মিশে যায় ও মধু চুলে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। মিশ্রণটি চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে প্রায় ২০ মিনিট রেখে দিন। এরপর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে, শ্যাম্পু করে নিন।

২. ডিম, অ্যালোভেরা ও লেবুর মাস্ক
একটি ডিমের সঙ্গে ২ টেবিলচামচ অ্যালোভেরা জেল এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। অ্যালোভেরা চুলকে নরম ও মসৃণ রাখতে সাহায্য করে, আর লেবু ডিমের গন্ধ কমায়। মাথায় মেখে, ১৫–২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। তবে স্ক্যাল্পে কোথাও জ্বালাভাব থাকলে লেবু ব্যবহার না করাই ভালো।

৩. ডিম ও কলার হেয়ার মাস্ক
একটি পাকা কলা ভালো করে চটকে তার সঙ্গে একটি ডিম মিশিয়ে নিন। কলা চুলকে মসৃণ করে তোলে। এর মিষ্টি গন্ধ ডিমের গন্ধও ঢেকে দিতে পারে। চুলে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

৪. ডিম ও নারকেল দুধের মাস্ক
একটি ডিমের সঙ্গে ২–৩ টেবিলচামচ নারকেল দুধ মিশিয়ে নিন। নারকেল দুধ চুলকে ভিতর থেকে কন্ডিশন করে, ডিমের বদগন্ধও কমে যায় এতে। মাস্কটি চুলে লাগিয়ে ২০ মিনিটের বেশি রাখবেন না। তারপর ভালোভাবে শ্যাম্পু করে নিন।

Egg Hair Mask: What To Mix In To Avoid The Smell

৫. ডিম ও কফির হেয়ার মাস্ক
একটি ডিমের সঙ্গে এক টেবিলচামচ মিহি কফির গুঁড়ো এবং এক টেবিলচামচ দই মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। কফির গন্ধ ডিমের গন্ধ ঢাকতে সাহায্য করবে। পেস্টটি চুলে লাগিয়ে ১৫–২০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

মনে রাখবেন, ডিমের মাস্ক ধোয়ার সময় কখনওই গরম জল ব্যবহার করবেন না। তাপে ডিম জমে গিয়ে চুল থেকে পরিষ্কার হতে চায় না, ফলে গন্ধও থেকে যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.