Labubu movie

কতটা ভয়ংকর লাবুবু? এবার পর্দায় ফুটে উঠবে অদ্ভুত দর্শন পুতুলের গোপন কাহিনি!

২০১৯ সালে 'পপমার্ট' এই পুতুল বাজারে বিক্রি শুরু করে। চিনের বাজার ছেয়ে যায় পুতুলটি। অল্প কয়েকদিনের মধ্যে ভারতে জনপ্রিয়তা পায় লাবুবু।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ১৫:১০

options
link
কতটা ভয়ংকর লাবুবু? এবার পর্দায় ফুটে উঠবে অদ্ভুত দর্শন পুতুলের গোপন কাহিনি!
লাবুবু পুতুল নিয়ে ছবি তৈরির ভাবনা। ছবি: সংগৃহীত

চোখ গোল গোল। বড় বড় দাঁত। লম্বা লম্বা কান। এমন অদ্ভুত দর্শন লাবুবু (Labubu) পুতুলেই একসময় মন মজেছিল সকলের। আট থেকে আশি সকলের মুখে মুখে ফিরত সেই পুতুলের কথা। সেই অদ্ভুত দর্শন লাবুবুই এবার দেখা যাবে সিনেমার পর্দায়। চিনের খেলনা প্রস্তুতকারক সংস্থা ‘পপমার্ট’ হাত মিলিয়েছে ‘সনি পিকচার্স’-এর সঙ্গে। দু’য়ের সঙ্গতেই নাকি তৈরি হতে চলেছে অ্য়ানিমেশন মুভি (Movie)। ছবির পরিচালক পল কিং । চিত্রনাট্যকার স্টিভেন লেভেনসন। প্রযোজকের ভূমিকা লাবুবু স্রষ্টা শিল্পী কাসিং লুং। তবে কবে ছবি মুক্তি পাবে। আর ছবির বাজেটই বা কত, সে বিষয়ে এখনও তেমন কিছু জানা যায়নি।

Advertisement

Labubu

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০১৯ সালে ‘পপমার্ট’ এই পুতুল বাজারে বিক্রি শুরু করে। চিনের বাজার ছেয়ে যায় পুতুলটি। অল্প কয়েকদিনের মধ্যে ভারতে জনপ্রিয়তা পায় লাবুবু। কেউ কেউ বাড়িতে রাখেন এই পুতুল। আবার কেউ কেউ তা ব্যাগে চাবির রিং হিসাবে কাজে লাগান। কিম কার্দাশিয়ান, রিহানা থেকে মিমি, ঋতাভরী সকলেই লাবুবু জ্বরে কাত হয়ে গিয়েছিলেন।

Advertisement

Labubu

সোশাল মিডিয়ায় তারকারা নিজে সেই ছবি শেয়ারও করেছিলেন। ‘লাবুবু’ অবশ্য একটিমাত্র পুতুল নয়। বাজারে কমপক্ষে ৩০০টি ভিন্ন ভিন্ন ধরনের ‘লাবুবু’ পাওয়া যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ‘লাবুবু ইনটু এনার্জি’,‘ফল ইন ওয়াইল্ড’, ‘টাইম টু চিল’, ‘লেটস চেকমেট সিরিজ, ‘ম্যাকারন’, ‘প্যাস্টেল কালার’। যাদের একসঙ্গে বলা হয় ‘দ্য মনস্টার্স’।

Labubu

তবে যে সিরিজ চাইছেন, সেই সিরিজের পুতুল পাওয়া কঠিন। কারণ, প্রতিটি পুতুল আসে ‘ব্লাইন্ড বক্সে’। ওই বাক্স খোলার পর জানা যায় ‘লাবুবু’র কোন সিরিজ পেলেন আপনি। ‘লাবুবু’ সিরিজের প্রতিটি পুতুলের দাম অবশ্য আলাদা আলাদা। অনলাইনেও পাওয়া যায় এই ধরনের পুতুল। চিনের বাজারে প্রথমদিকে ‘লাবুবু’র দাম ছিল কমপক্ষে ৪০ হাজার টাকা।

Labubu

কেউ কেউ দাবি করেন ‘লাবুবু’ অভিশপ্ত। কারণ, তার জন্যই ১৯৮৯ সালের পুরনো কার্টুন ‘দ্য সিম্পসন্স’ ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ‘ওয়াল্টমোটিভেটস’ নামে একটি ইনস্টা অ্যাকাউন্ট থেকে ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে ওই পুরনো কার্টুনের কিছু অংশ দেখানো হয়। ভিডিওতে দেখানো হয়, কার্টুনের চরিত্র হোমার সিম্পসন্সের বাড়িতে বাক্সবন্দি অবস্থায় দৈত্যাকার একটি মূর্তি পাঠানো হয়েছে। যা দেখে অবাক হয়ে যান তাঁর স্ত্রী। মূর্তির লাল চোখের যেন সম্মোহনের ক্ষমতা রয়েছে। ওই মূর্তির সঙ্গে সন্তানকে কোলে নিতে ঘরে অস্বাভাবিক ঘটনা ঘটে। ঘর থেকে বেরিয়ে পড়ার পরেও নানা কাণ্ড ঘটে।

Labubu

ঘর থেকে যেন লাল আলো বেরতে থাকে। ওই ভিডিওর শুরুতে সতর্কবার্তা জারি করা হয়েছে। নেটিজেনরা বাক্সবন্দি সেই দৈত্যর সঙ্গে ‘লাবুবু’র সঙ্গে মিল পান। তাই অনেকেই মনে করেন, এই পুতুল কিনলে বিপদ হতে পারে। আমেরিকার টেলিভিশন সংস্থার জন্য ১৯৮৯ সালে ম্যাট গ্রোইনিং ‘দ্য সিম্পসন্স’ কার্টুন তৈরি করেন। এই কার্টুনে এমন কিছু দৃশ্য দেখানো হয়, যা পরে গিয়ে বাস্তব বলে প্রমাণিত হয়েছে। তাই লাবুবু নিয়ে আতঙ্কিত অনেকেই।

Restaurants in Mumbai have curated special menus featuring Labubu

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন