Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Manisha Koirala

ঝোলা দুল-আংটিতে চমক, ‘সল্ট অ্যান্ড পেপার’ লুকেও পুরুষমনে ঝড় তুললেন মনীষা

কাঁচা-পাকা চুলের 'সল্ট অ্যান্ড পেপার' লুকেও বাজিমাত করলেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় ইদের সাজের ছবি শেয়ার করে সকলকে ঘায়েল করলেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ২১:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ২১:০৫

options
link
ঝোলা দুল-আংটিতে চমক, ‘সল্ট অ্যান্ড পেপার’ লুকেও পুরুষমনে ঝড় তুললেন মনীষা zoom
'সল্ট অ্যান্ড পেপার' লুকেও ঝড় তুললেন মনীষা কৈরালা। ছবি: ইনস্টাগ্রাম
Advertisement

‘ডানাকাটা রূপসী’ বলে তাঁর বরাবরের খ্যাতি। সে রূপ সমীহ জাগায়। সে রূপ মোহান্ধ করে। সে রূপ পথিককে মরীচিকা দেখিয়ে ছাড়ে। আবার বয়স যত বেড়েছে, তাঁর সৌন্দর্যে এসেছে অভিজ্ঞতার দীপ্তি, আভিজাত্যের আলো। মুখে অদ্ভুত সারল্য। মিষ্টি হাসি। মনীষা কৈরালাকে দেখে একসময় পুরুষহৃদয় স্থির থাকতে পারত না। অনুরাগীর সংখ্যা অগণিত। সেই মনীষা কৈরালাই আজ পঞ্চান্নর কোঠায় দাঁড়িয়েও যেন একইরকম সুন্দর। বয়সকে তো আর বেঁধে রাখা যায় না। চেহারাতে এসেছে হাজার পরিবর্তন। কাঁচা-পাকা চুলের ‘সল্ট অ্যান্ড পেপার’ লুকেও বাজিমাত করলেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় ইদের সাজের ছবি শেয়ার করে সকলকে ঘায়েল করলেন তিনি।

সোশাল মিডিয়ায় একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। পরনে হালকা গোলাপি রঙের শাড়ি। সঙ্গে সাদা টপ ব্লাউজ। পায়ে রংমিলান্তি গোলাপি স্নিকার্স।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manisha Koirala (@m_koirala)

গয়নাতেও রয়েছে চমক। গাড়িতে বসে একটি সেলফি শেয়ার করেছেন অভিনেত্রী। তাতে কানে লম্বা ঝোলা দুল পরে রয়েছেন মনীষা কৈরালা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manisha Koirala (@m_koirala)

অভিনেত্রীর শেয়ার করা একটি ভিডিওতে হাতে থাকা আংটি নজর কেড়েছে সকলের। শাড়ির রঙের সঙ্গে মানানসই উজ্জ্বল গোলাপি পাথরের আংটি পরতে দেখা গিয়েছে তাঁকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manisha Koirala (@m_koirala)

মনীষার ‘সল্ট অ্যান্ড পেপার’ লুকে ঘায়েল অনুরাগীরা, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কমেন্ট বক্সে একের পর এক মন্তব্যই যেন তার প্রমাণ রাখে। অনেকেই তাঁর গয়নার প্রশংসা করেন। কেউ কেউ আবার তাঁর অপার সৌন্দর্যে মুগ্ধ। অনেকেই বলছেন, “আপনি তারুণ্যে ভরপুর। ৭-৮ বছর বয়সে আপনাকে যেমন দেখেছি, ঠিক তেমনই আছেন।” বলে রাখা ভালো, ২০১২ সালে ক্যানসার ধরা পড়েছিল মনীষার। তিন বছরের মধ্যেই অবশ্য খেলা ঘুরে যায়। ক্যানসারকে হারিয়ে জীবনের মাধুর্যে নতুন করে আত্মপ্রতিষ্ঠা ঘটে তাঁর। এটা সর্বার্থেই সেকেন্ড ইনিংস। আর সেই ইনিংসেও স্বমহিমায় অভিনেত্রী। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.