দিন কয়েক উৎসবের রেশ কাটিয়ে এবার গণপতিকে বিদায়ের পালা। অপেক্ষা আরও একবছরের। শুক্রবার রাতে স্ত্রী আলিয়া ভাট, মা নীতু কাপুরকে নিয়ে গণপতি বিসর্জনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রণবীর কাপুরও (Ranbir Kapoor)। মুম্বইয়ের বিলাসবহুল বাসভবনের বাইরে বলিউডের সুপারস্টার দম্পতিকে দেখতে পাপারাজ্জিরাও। ক্যামেরায় ধরা পড়ে ‘রাম’ রণবীরের ছলছল চোখ! পাশেই ছিলেন মা নীতু। কিন্তু এই গোটা সময়টা মেয়ে রাহা কাপুরকে কিছুতেই কাছছাড়া করলেন না আলিয়া ভাট (Alia Bhatt)। এমনকী মেয়ের মুখও দেখালেন না। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত চর্চার শিরোনামে।
আরও পড়ুন:
এক ভিডিওতে দেখা যায়, বিসর্জনের প্রাক্কালে গণেশের মূর্তি হাতে আবাসন থেকে বেরচ্ছেন রণবীর কাপুর। পরনে গেরুয়া কুর্তা, সাদা পাজামা। পাশেই আরতির থালা হাতে নীতু কাপুর।
গণেশোৎসবের পঞ্চম দিনে ঐতিহ্য মেনে গণেশ বিসর্জনের আয়োজন করেছিল কাপুর পরিবার। শুক্রবার রাতে নেটভুবনে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, বিসর্জনের প্রাক্কালে গণেশের মূর্তি হাতে আবাসন থেকে বেরচ্ছেন রণবীর কাপুর। পরনে গেরুয়া কুর্তা, সাদা পাজামা। পাশেই আরতির থালা হাতে নীতু কাপুর। খানিক পিছনে ট্র্যাডিশনাল পোশাকে স্নিগ্ধ আলিয়া। কোলে রাহা। কিন্তু সচেতনভাব মেয়ের মুখ ঢেকে রেখেছেন অভিনেত্রী। আসলে রাহার মুখ যেন ছবিশিকারীদের লেন্সবন্দি না হয়, সেকারণেই মেয়েকে নিয়ে আলিয়া ভাটের এত রাখঢাক। কিন্তু কেন?

আসলে পঁচিশ সালে রণবীরের জামাইবাবু সইফ আলি খানের উপর আততায়ীর হামলা হতেই মেয়েকে পাপারাজ্জিদের লেন্সের থেকে দূরে রাখার সিদ্ধান্ত নেন আলিয়া। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও রাহার সব ছবি সরিয়ে নেন। কারণ করিনাও তখন থেকেই ছবিশিকারীদের থেকে জেহ-তৈমুরকে আড়ালে রাখেন। সেকারণেই শুক্রবার গণপতি বিসর্জনের সময়ে খুদেকে বাবার কাছে ঘেঁষতে দেননি তিনি। কারণ বিসর্জনের রীতি-রেওয়াজ পালন করছিলেন রণবীর এবং নীতু। অতঃপর পাপারাজ্জিদের লেন্সের তাক যে বিশেষভাবে তাঁদের দিকেই থাকবে, তা বলাই বাহুল্য। তাই সর্বক্ষণ মেয়ের মুখ আড়াল করে রাখেন আলিয়া ভাট। অন্যদিকে বিসর্জনের পর ছবিশিকারিদের মিষ্টিও বিতরণ করতে দেখা যায় ‘রাম’ রণবীর কাপুরকে।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বিগ বস বাংলা’র দূর্গে রহস্যময়ী! ‘স্পিটসভিলা’ কাঁপানো ‘ক্যুইন’ কি এবার কোণঠাসা করবেন নন্দিনীকে?
-
জোড়া ছোবলে বাংলাদেশে ‘মড়ক’, হামের ‘মৃত্যুবাণে’ নিহত ১০৭৬ শিশু, ডেঙ্গুতে প্রাণ গেল ২০০!
-
মনসা পুজোর বিসর্জনে নৌকা বাইচ, ৭০ বছরের ঐতিহ্যে মাতল কানমারী
-
ত্রিকোণ প্রেমের জেরে শপিং মলে বন্ধুর গলায় ছুরির কোপ! নিউটাউনে রক্তারক্তি
-
শিক্ষক-শিক্ষাকর্মীরাও পাবেন বকেয়া ডিএ, ‘তবে কিছুটা সময় লাগবে’, হাই কোর্টে জানাল রাজ্য