বঙ্গে গৈরিক সূর্যোদয়ের পর ১৯৫০ সালের প্রাণীসম্পদ সুরক্ষা আইনটিকেই বলবৎ করতে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেআইনি গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রকাশ্যে গবাদি পশুর মাংস কাটা ও বিক্রিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১৯৫০ সালের প্রাণীসম্পদ আইন অনুযায়ী কিছু নিয়ম কানুন বলবৎ করেছেন। এই নির্দেশ অনুযায়ী সরকারি কর্মকর্তার অনুমোদন ছাড়া গবাদি পশু হত্যা করা যাবে না। বিজেপি সরকার যখন গোমাতা পুজোর বার্তা দিচ্ছেন ঠিক সেই সময় গোশালায় পৌঁছে গেলেন সেলেব দম্পত্তি অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) ও ভিকি জৈন। একেবারে অন্য মুডে দম্পতি। সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল সেই বিরল মুহূর্ত।
আরও পড়ুন:
এই মুহূর্তে ভিকি ও অঙ্কিতা দুজনকেই দেখা যাচ্ছে ‘লাফটার শেফ সিজন ৩’-এ। তাঁদের অনস্ক্রিন খুনসুটি ও রোম্যান্স দর্শকের মনোরঞ্জন করছে। কাজের ফাঁকে ফুরসৎ মিলতেই যুগলে পৌঁছে যান বেঙ্গালুরুর শ্রী শ্রী বরি শঙ্করের গোশালায়। সেখানে গোসেবায় নিযুক্ত হয়েছেন ভিকি-অঙ্কিতা। অভিনেত্রী তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন। যেখানে গরুর গোবর পরিষ্কার করতে দেখা যাচ্ছে ভিকি ঘরনিকে। তারকা তকমা সরিয়ে আর পাঁচ সাধারণ মানুষের মতোই গোমাতা সেবায় নিমজ্জিত ভিকি জৈন ও অঙ্কিতা লোখান্ডে।
View this post on InstagramAdvertisement
সমাজমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তের ভালোবাসায় আচ্ছন্ন তারকা দম্পত্তি। বেঙ্গালুরুর শ্রী শ্রী বরি শঙ্করের গোশালায় ভিকি-অঙ্কিতা যেন হয়ে উঠেছিলেন পাশের বাড়ির সদস্য। তারকা খ্যাতি দূরে সরিয়ে বিনা মেকআপে সাধারণ পোশাকে একেবারে ছিমছাম লুকে ধরা দিয়েছেন দুজনে। কখনও গরুর মাথায় হাত বুলিয়ে আদর করছেন তো কখনও গোবর পরিষ্কার করছেন। একসঙ্গে গরুকে খাওয়ানোর মুহূর্তও ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন অঙ্কিতা।

View this post on Instagram
ভিডিওতে স্পষ্ট অভিনেত্রীর চোখে মুখে কোনও দ্বিধা বা বিরক্তির ছাপ নেই। বরং, ভিডিওবার্তায় জানান, গোসেবার এই অভিজ্ঞতা অত্যন্ত শান্তিদায়ক ও আনন্দের। ভিকি জেন অভিজ্ঞতা ভাগ করে বলেন, “অভিজ্ঞতাটা সত্যিই অসাধারণ ছিল। এর থেকে ভালো অনুভূতি আর কিছু হতেই পারে না। প্রতিটি গরুর আলাদা বিশেষত্ব রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনও গরুই রাগী নয়।” পাশে দাঁড়ানো অঙ্কিতার মুখে প্রশান্তির হাসি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের