বিটাউনের একদা ‘পাওয়ার কাপল’ মৌনী রায় (Mouni Roy) ও সূরজ নাম্বিয়ারের (Suraj Nambiar) ডিভোর্স এখন সিনেপাড়ার চর্চিত টপিক। দম্পতির বিচ্ছেদের নেপথ্যে বলিউডের ‘বম্বসেল’ দিশা পাটানিকে শুনতে হচ্ছে ‘ঘরভাঙানি’ কটাক্ষ! মৌনী-সূরজের বিচ্ছেদ নিয়ে তরজা তুঙ্গে, তবুও প্রকাশ্যে কেউ কোনও সাফাই দেননি। যৌথ বিবৃতি দিয়ে দাম্পত্যে ইতি ঘোষণার পর প্রথমবার সেলেব পাপারাজ্জিদের মুখোমুখি মৌনী রায়। আপাদমস্ক কালো পোশাক, চোখে কালো রঙের বড় ফ্রেমের চশমা আর হাতে বই। ঠিক এই অবতারেই গাড়ি থেকে নেমে বিমানবন্দরের ভিতরের প্রবেশ করেন। জনসমক্ষে মৌনীকে দেখেই স্বাভাবিকভাবে এগিয়ে আসেন প্যাপেরা। কিন্তু, মৌনী সুকৌশলে সংক্ষিপ্ত কথোপকথনের পরই দ্রুত টার্মিনালের ভিতরে চলে যান।
ছবিশিকারীরা পোজ দেওয়ার অনুরোধ করলেও তিনি থামেননি। তাড়াহুড়ো করে ভিতরে যাওয়ার সময় শুধু বলে যান, “আমি খুব দেরি করে ফেলেছি।” হিন্দি টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ মৌনী। একাধিক ধারাবাহিকে তাঁর অভিনয় বারবার দর্শকের মনে দাগ কেটেছে। ‘নাগিন’ সিরিয়ালেও মৌনীর অভিনয় দর্শকমহলে ব্যাপক প্রশংসিত। হিন্দি সিনেমা-সিরিজেও মৌনী ধীরে ধীরে কাজের পরিসর বাড়াচ্ছিলেন, এর মাঝেই ব্যক্তিগত জীবনে আচমকা ছন্দপতন! গত মঙ্গলবার অর্থাৎ ১২ মে থেকে মৌনী রায়ের ডিভোর্সের খবর যেন কালবৈশাখীর মতো আছড়ে পড়েছিল সিনেদুনিয়ায়!
আরও পড়ুন:
View this post on Instagram
মৌনী-সূরজের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় হয়ে উঠেছিল নেটভুবন। দুদিনের মধ্যেই নীরবতা ভাঙেন ‘নাগিন’খ্যাত এই অভিনেত্রী। সমাজমাধ্যমে সকলের উদ্দেশে সমাজমাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়ে দেন, তাঁদের দীর্ঘ চার বছরের দাম্পত্যের জার্নি শেষ করছেন। তবে আগামীতে তাঁদের বন্ধুত্ব অটুট থাকবে। সেই সঙ্গে মৌনীর অনুরোধ, এই কঠিন সময়ে যেন ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রেখে তাঁদের সিদ্ধান্তকে সম্মান করা হয়। কিন্তু, ডিভোর্স ঘোষণার আটচল্লিশ ঘণ্টা পেরনোর আগেই আবার স্বামীর কাছে ফিরেছেন বলিউডের বঙ্গতনয়া! মঙ্গলবার সূরজকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেন মৌনী রায়।

এমনকী বিয়ের সমস্ত ক্যামেরাবন্দি মুহূর্তও সোশাল পাড়া থেকে ‘হাইড’ করে দিয়েছিলেন নায়িকা। কিন্তু, গত শনিবার ফের সূরজ নাম্বিয়ারকে ইনস্টাগ্রামে অনুসরণ করা করেন মৌনী। শুধু তাই নয়, বিয়ের যেসমস্ত ছবি প্রোফাইলে বন্ধ রেখেছিলেন, সেগুলি আবারও ফিরে এসেছে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। কিন্তু সূরজ নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছেন। তাঁর প্রোফাইল ঘেঁটে দেখা গেল, মৌনী তাঁকে ফলো করলেও পালটা তিনি নায়িকা-স্ত্রীকে অনুসরণ করছেন না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মিড ডে মিলের মাংস দিয়ে স্যারের বিবাহ বার্ষিকীর ভোজ! শান্তিপুরের স্কুলে তুমুল শোরগোল
-
অফিসের ২৫ জনকে পুলিশি হেনস্তা! ভয় দেখিয়ে মিথ্যা বয়ান রেকর্ড, দাবি অভিষেকের
-
হোয়াটসঅ্যাপের পরে টেলিগ্রাম, সিগন্যাল! ‘ইউজারনেম’ ফিচার নিয়ে নোটিস কেন্দ্রের
-
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের মতান্তর! বৈঠকে প্রশ্ন একাধিক সাংসদের
-
অ্যাসিড হামলায় কড়া আইনের দাবি, সরব মহিলাদের ক্ষমতায়ন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি