Boong

অশান্ত মণিপুরে বাবাকে খুঁজে পেল ফারহানের ‘বুং’, বাফটা জয়ের পর প্রকাশ্যে ট্রেলার

আগামী ৬ মার্চ ভারতের মাটিতে মুক্তি পাবে 'বুং'। আন্তর্জাতিক মঞ্চ কাঁপানো ছবি ভারতেও মন জয় করবে বলেই আশা টিম 'বুং'য়ের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ২০:১৮

options
link
অশান্ত মণিপুরে বাবাকে খুঁজে পেল ফারহানের ‘বুং’, বাফটা জয়ের পর প্রকাশ্যে ট্রেলার
'বুং' ছবির দৃশ্য, ছবি: সোশাল মিডিয়া।

প্রথম ভারতীয় ছবি হিসাবে বাফটা জয় করেছে ‘বুং’ (Boong)। ফারহান আখতার প্রযোজিত লক্ষ্মীপ্রিয়া দেবী পরিচালিত ছবির বিশ্ব জয় নিয়ে উচ্ছ্বসিত গোটা ভারত। ছবি ভারতে মুক্তি পাবে সেকথা জানা ছিল আগেই। বুধবার প্রকাশ্যে এল ‘বুং’ ছবির ট্রেলার। যা দেখে মুগ্ধ সিনে অনুরাগীরা।

Advertisement

অশান্ত মণিপুরে বসবাসকারী ছোট্ট বুং স্কুলে পড়াশোনা করে। ‘বুং’য়ের ভূমিকার অভিনয় করেছে গুগুন কিপগেন। তার বাবা দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন। সে বিশ্বাস করে বাবা মণিপুর-মায়ানমার সীমান্ত এলাকায় কাজ করেন। একাকী মাকে অবাক করে দিতে চায় বুং। তাই সে বাবাকে বাড়ি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। সঙ্গী দুই বন্ধু। সে মায়ানমার সীমান্ত এলাকার কাছের ছোট্ট গ্রাম মোরেতে পৌঁছয়। সেখানে গিয়ে নানা চড়াই উতরাইয়ের সাক্ষী বুং ও তার দুই বন্ধু। আদৌ শেষমেশ বাবাকে খুঁজে পাবে বুং? মাকে অবাক করে দিতে পারবে সে? এমন হাজার প্রশ্নের জবাব পেতে দেখতেই হবে ছবিটি। আগামী ৬ মার্চ ভারতের মাটিতে মুক্তি পাবে ‘বুং’। আন্তর্জাতিক মঞ্চ কাঁপানো ছবি ভারতেও মন জয় করবে বলেই আশা টিম ‘বুং’য়ের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kiran Rao (@raodyness)

Advertisement

৭৯তম বাফটা পুরস্কারের মঞ্চে বহু নামী ছবিকে পিছনে ফেলে ইতিহাস তৈরি করেছে ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি প্রযোজিত ছবি ‘বুং’। ‘বেস্ট চিলড্রেনস অ্যান্ড ফ্যামিলি ফিল্ম’ বিভাগে পুরস্কৃত হয় ‘বুং’। এই বিভাগে মনোনীত হয়েছিল ‘আর্কো’, ‘লিলো অ্যান্ড স্টিচ’, ‘জুট্রোপলিস ২’-র মতো হলিউডের মেগা বাজেটের ছবি। সকলকে পিছনে ফেলে জয়জয়কার ‘বুং’ ছবির। পুরস্কার ঘোষণার সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন সস্ত্রীক ফারহান আখতার, লক্ষ্মীপ্রিয়া দেবী এবং রীতেশ সিধওয়ানি উপস্থিত ছিলেন। সকলে মিলে ট্রফি নেন।

Bafta-Farhan-3
‘বাফটা’র ট্রফি হাতে টিম ‘বুং’। ছবি: ইনস্টাগ্রাম

ভারতীয় ছবির সাফল্যে অভিভূত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। X হ্যান্ডেল পোস্টে গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। মমতা জানান, “বাফটার মঞ্চে মণিপুরি ছবি ‘বুং’-এর জয়জয়কারে আমি সত্যিই অভিভূত। সমস্ত বাধা পেরিয়ে ‘বেস্ট চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি ফিল্ম’ বিভাগে পুরস্কার জয়। প্রথমবার কোনও ভারতীয় ছবি এই বিভাগে পুরস্কার জয় করেছে। গোটা টিমকে আমার আন্তরিক অভিনন্দন। আপনারা গোটা বিশ্বকে গর্বিত করেছেন।” বাফটার ট্রফি হাতে মণিপুরে শান্তি ফেরার আর্জি জানান পরিচালক লক্ষ্মীপ্রিয়া দেবীও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন