সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের সম্পর্ক দেখে নিজেদের রিলেশনশিপ গোল সেট করতেন বহু মানুষ৷ কিন্তু এখন সেসব অতীত৷ অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটের সম্পর্কটা এখন ইতিহাস৷ কিছুদিন আগেই সন্তানদের উপর ব্র্যাডের খারাপ আচরণকে কারণ দেখিয়ে ডিভোর্স ফাইল করেছেন অভিনেত্রী৷ কিন্তু খুব আশ্চর্যভাবেই বিচ্ছেদ যেন কিছুতেই মেনে নিতে পারছেন না ব্র্যাড৷ জানা গিয়েছে, নানা অছিলায় তিনি ডিভোর্স পিটিশনের প্রত্যুত্তরে আদালতে হাজিরা দিচ্ছেন না৷ কানাঘুষো শোনা যাচ্ছে, সন্তানদের কথা ভেবেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা৷ আর সেই কারণেই বারংবার ডিভোর্স প্রক্রিয়া এড়িয়ে যাচ্ছেন তিনি৷
শোনা গিয়েছে, ইতিমধ্যেই নিজের সন্তানদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন অভিনেতা৷ ম্যাডক্স ছাড়া বাকি সন্তানরা দেখা করেছে তাঁর সঙ্গে৷
কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলেন ব্র্যাড, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে৷ কোনওভাবে কী সম্পর্ক ভাঙতে চাইছেন না তিনি? সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সকলের মনে৷
সর্বশেষ খবর
-
স্থানীয়দের কাঁধে চেপে এলাকা পরিক্রমা, বাংলার এই দুর্গাপ্রতিমা নিরঞ্জনেও রয়েছে বিশেষ চমক
-
দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে অঘটন, ট্রেন থেকে পড়ে মৃত্যু পুণ্যার্থীর
-
‘ইন্ডিয়া’র ইলিশ খাব না! ভারত থেকে রুপোলি শস্য আমদানি নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার
-
অভিষেকের রোষানলে বরখাস্ত! পুলিশের সেই গাড়িচালকের চাকরি ফেরাল হাই কোর্ট
-
রাত পেরলেই সোনাজয়ের হাতছানি, আশায়-স্বপ্নভঙ্গে কাটল এশিয়াডে ভারতের চতুর্থ দিন