সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের গাঁয়ের বধূদের ঘোমটার অন্তরালের যন্ত্রণা কাহিনি এবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের দৌলতে পৌঁছে যাবে গোটা বিশ্বে। আসন্ন অস্কারে ভারতের অফিশিয়াল এন্ট্রি ‘লাপাতা লেডিজ’। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সেরা বিদেশি ছবির বিভাগে পাঠানো হয়েছে কিরণ রাও পরিচালিত এবং আমির খান (Aamir Khan) প্রযোজিত এই ছবিকে। ফিল্ম ফেডারেশনের এমন সিদ্ধান্তে বেজায় আপ্লুত কিরণ রাও। তবে ২০২৫ সালের অস্কার দৌড়ে জিততে কিনা সিনেমার নামটাই বদলে ফেললেন কিরণ-আমির !
আন্তর্জাতিক মঞ্চে উপযুক্ত কদর পেতে পরিচালক-প্রযোজক জুটি সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ছবির নামে বদল আনবেন। যেমন বলা, তেমন কাজ। অস্কার ক্যাম্পেইনের আগেই বদলে গেল ‘লাপাতা লেডিজ’ (Laapataa Ladies) সিনেমার নাম। আমির খানের প্রযোজনা সংস্থার তরফে সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই পরিবর্তিত নাম ঘোষণা করা হয়েছে। সেই পোস্টেই উল্লেখ, বিশ্বের দরবারে পরিচিতির জন্য ‘লাপাতা লেডিজ’-এর নাম পরিবর্তন করে ‘লস্ট লেডিজ’ (Lost Ladies) করা হল। পাশাপাশি নতুন নামে সিনেমার নয়া পোস্টারও প্রকাশ্যে আনলেন আমির খান এবং কিরণ রাও।
View this post on InstagramAdvertisement
এদিকে মঙ্গলবারই নিউ ইয়র্কে সেলেব্রিটি শেফ বিকাশ খান্না ‘লস্ট লেডিজ’-এর স্পেশাল স্ক্রিনিংয়ের আোজন করেছিলেন। সেই ছবি পোস্ট করে তিনি আমির-কিরণের প্রশংসা করার পাশাপাশি অস্কার দৌড়ের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। উল্লেখ্য, কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’-এর অস্কার নমিনেশন নিয়ে কম বিতর্ক হয়নি! নেটিজেনদের একাংশ দাবি তুলেছিলেন, কেন পায়েল কাপাডিয়ার কানজয়ী ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’কে পাঠানো হল না? তবে বিতর্ককে উপেক্ষা করে অস্কারের জন্য কোমর বাঁধছে ‘লাপাতা লেডিজ’ টিম। ‘গাঁয়ের বধূ’দের কথা যে দর্শকদের এত পছন্দ হবে, তা আগে অনেকেই বুঝতে পারেনি। কিন্তু, স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রান্টার মতো তরুণ তুর্কিদের নিয়ে কামাল দেখিয়েছেন পরিচালক কিরণ রাও। দর্শক, এমনকী সমালোচক মহলেও তুমুল প্রশংসিত ‘লাপাতা লেডিজ’।
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!