সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তঃসত্ত্বা বিপাশা বসু (Bipasha Basu)! এমন জল্পনায় সরগরম সোশ্যাল মিডিয়া। স্বামী করণ সিং গ্রোভার এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন অভিনেত্রী। সেই ভিডিও দেখেই এমন মন্তব্য নেটিজেনদের একাংশের।
Advertisement

Advertisement
নারীদিবসে পরিবারের সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন বিপাশা। নীল রঙের একটি শার্ট জাতীয় পোশাক পরেছিলেন তিনি। যা বেশ ঢিলেঢালা ছিল। গাড়ি থেকে বের হতেই বিপাশার ছবি এবং ভিডিও তুলতে থাকেন সংবাদমাধ্যমের কর্মীরা। হাসিমুখেই সকলের আবদার রাখেন বিপাশা। পরে আবার পাশে চলে আসেন করণ সিং গ্রোভার (Karan Singh Grover)। দু’জনে একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন। তারপর রেস্তরাঁর ভিতরে চলে যান।
Advertisement
View this post on Instagram
[আরও পড়ুন: কপিল শর্মার শোয়ে ডাকা হয়নি ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির টিমকে! ক্ষুব্ধ পরিচালক]
Viralbhayani নামের সংস্থার ইনস্টাগ্রাম প্রোফাইলে বিপাশা এবং করণের ভিডিও আপলোড করা হয়। এই ভিডিও দেখেই অনেকে দাবি করেন বলিউডের বাঙালি তারকা গর্ভবতী। একজন লেখেন, “বিপাশা নিশ্চয়ই অন্তঃসত্ত্বা… রূপের জেল্লা বেড়েছে আবার ঢিলেঢালা পোশাকও পরেছেন।” আরেকজন আবার লেখেন, “বিপাশা ম্যাডাম অবশ্যই অন্তঃসত্ত্বা। কারণ গত কয়েক মাস ধরেই তিনি এমন ঢিলে পোশাক পরছেন যাতে ওনার গর্ভাবস্থা কারও নজরে না পড়ে। যাকগে যাই হোক না কেন আমরা খুশি।”

মডেল হিসেবে মুম্বইয়ে কেরিয়ার শুরু করেছিলেন বিপাশা। শোনা যায়, সেই সময় ডিনো মোরিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। পরে সিনেমার জগতে প্রবেশ করেন অভিনেত্রী। সেই সময় জন আব্রাহামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। জনের সঙ্গে বিচ্ছেদের বেশ কিছুদিন পর করণের প্রেমে পড়েন বিপাশা। ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই নাকি দু’জনের সম্পর্কের সূত্রপাত। ২০১৬ সালে বিয়ে করেন করণ-বিপাশা। এখনও পর্যন্ত কোনও সন্তান নেই দু’জনের। এবার অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন রটনা না ঘটনা, তা অল্প সময়েই প্রকাশ্যে আসবে বলে মনে করছেন অনেকে।
[আরও পড়ুন: ‘পা দেখানো জামা পরেছি, ট্রোল করুন!’, ফেসবুকে প্রতিবাদী ‘জুন আন্টি’ ঊষসী]
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের