অ্য়াটলির পরিচালনায় এই প্রথমবার বড় চমক। একই ছবিতে দেখা যাবে আল্লু অর্জুন (Allu Arjun) ও শাহরুখ খানকে (Shah Rukh Khan)। ‘রাকা’য় (Raaka) নাকি দেখা যাবে তাঁদের। স্বাভাবিকভাবেই এই খবরে উচ্ছ্বসিত দর্শকরা।
আরও পড়ুন:
চলতি বছরের শেষের দিকেই মুক্তি পাবে ‘কিং’। জানুয়ারি মাসে টিজার প্রকাশ্যে আসে। সেখানেই দেখা যায়, পাহাড়ের উপর দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ। কার্যত তিনি গর্জন করছেন। এই ছবিতে, শাহরুখ খানকে ‘লার্জার দ্যান লাইফ’ চরিত্রেই দেখা যাবে। চলতি বছরে বড়পর্দায় আসছেন তিনি। ২৪ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবিটি। ছবির ঝলক মুক্তি পেতেই প্রশংসার বন্যায় ভেসেছেন শাহরুখ।
তারই মাঝে আবার শোনা যাচ্ছে, অ্যাটলির ছবিতে নাকি আল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ। ‘জওয়ান’-এ নাকি ক্যামিও চরিত্রে অভিনয় করার কথা ছিল আল্লুর। তবে সময়ের অভাবে তা করতে পারেননি। এবার নাকি আল্লু অর্জুনের ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাওয়ার কথা শাহরুখকে। ‘রাকা’ সিনেমার ফার্স্ট লুক যখন মুক্তি পেয়েছিল, তখন সেই পোস্টারের প্রশংসা করেছিলেন বলিউড বাদশা। একটি পোস্টে অ্যাটলি লিখেছিলেন, ‘লাভ ইউ স্যার, উইল মেক ইউ মোর প্রাউড স্যার।’ এবার শোনা যাচ্ছে অ্যাটলির ছবিতে নাকি দেখা যাবে বাদশাকে। এই ছবিতে কাজ করার কথা দীপিকা পাড়ুকোনেরও। সব ঠিকঠাক থাকলে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করতে চলেছেন তিনি। এর আগে ‘জওয়ান’ ছবিতেও গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করেছিলেন দীপিকা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?