Deepika Padukone

দিলজিতের শোয়ে নাচেগানে মাতালেন দীপিকা! মা হওয়ার পর প্রথমবার এলেন ক্যামেরার সামনে

৮ সেপ্টেম্বর দীপিকার কোল জুড়ে এসেছে কন্যা সন্তান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৭, ২০২৪, ১৩:০০

options
link
দিলজিতের শোয়ে নাচেগানে মাতালেন দীপিকা! মা হওয়ার পর প্রথমবার এলেন ক্যামেরার সামনে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে বলবে সদ্য মা হয়েছেন তিনি। অন্তত, দিলজিতের সঙ্গে স্টেজে যখন নাচে-গানে মত্ত হয়েছিলেন, দীপিকা তখন অনুরাগীদের কাছে একেবারে মস্তানি। তবে এসবের মাঝেও দীপিকা ভক্তদের চোখে পড়ল তাঁর মাতৃত্বের গ্লো। মেয়ে দুয়া হওয়ার পর দীপিকা যেন আরও সুন্দরী হয়ে উঠলেন।

Advertisement

কলকাতার শো সেরে, শুক্রবার বেঙ্গালুরুর মন জয় করলেন দিলজিৎ। একের পর এক গান গেয়ে পুরো সন্ধ্যাটাই নিজের করে নিলেন। তবে দিলজিতের শোয়ে যে এতবড় সারপ্রাইজ অপেক্ষা করছিল, তা আন্দাজও করতে পারেননি কেউ। অবশেষে স্টেজে যখন এন্ট্রি হল দীপিকা পাড়ুকোনের। তখন দর্শকদের মধ্যে হইচই। অন্যদিকে, সাদা ওভারসাইজ টিশার্ট এবং ট্রাউজারে দীপিকা তখন বলিউড মস্তানি। দিলজিতের গানে নেচেও, তিনিও দিল জিতলেন বেঙ্গালুরুর। সুযোগ পেয়ে পাঞ্জাবি পপস্টার কন্নড় ভাষায় কথা বলতেও শেখালেন দীপিকা। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by DILJIT DOSANJH (@diljitdosanjh)

Advertisement

ফেব্রুয়ারি মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান দীপিকা। সেই সময়ই জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ভূমিষ্ঠ হবে তাঁর রণবীরের সন্তান। ৮ সেপ্টেম্বর দীপিকার কোল জুড়ে এসেছে কন্যা সন্তান। মেয়ে হওয়ার পর ক্যামেরার সামনে থেকে দূরেই ছিলেন তিনি। মেয়ে দুয়াকে ক্য়ামেরা থেকে দূরে রাখলেও, দিলজিতের হাত ধরেই মা হওয়ার পর প্রথম ক্যামেরার সামনে এলেন রণবীর সিং ঘরনি দীপিকা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.