Katrina Kaif Hrithik Roshan

মাতৃত্বের ‘ভারে’ ক্যাটরিনার কেরিয়ার শেষ! বিতর্কের ঝড়ে এবার সপাট জবাব হৃতিক রোশনের

অভিনেত্রীর শরীরী গড়ন নিয়ে সোশাল পাড়ায় 'খাপ পঞ্চায়েত' বসানোর জোগাড় নিন্দুকদের! এমন আবহে নায়িকার সমর্থনে মাঠে হৃতিক রোশন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ২১:০৭

options
link
মাতৃত্বের ‘ভারে’ ক্যাটরিনার কেরিয়ার শেষ! বিতর্কের ঝড়ে এবার সপাট জবাব হৃতিক রোশনের
ক্যাটরিনা কাইফের ঢাল হয়ে দাঁড়ালেন হৃতিক রোশন।

মা হওয়ার পর ওজন বৃদ্ধির জন্য ক্যাটরিনা কাইফের শরীরী গড়ন নিয়ে কাটাছেঁড়ার অন্ত নেই! মাসখানেক আগে কুক্কু কোহলির শেষকৃত্যের সময় প্রথম নায়িকার শরীরী গড়ন নিয়ে চর্চা শুরু হয়। তবে গত সোমবার আম্বানিদের গণপতি উৎসবে যোগ দেওয়ার পর থেকে কটাক্ষ, আক্রমণাত্মক বাক্যবাণের বহর যেন আর বেড়েছে। উঠতে-বসতে খোঁটা শুনতে হচ্ছে শাহরুখ-সলমনদের হিট নায়িকাকে। সম্প্রতি ফটোশিকারীদের লেন্সে অভিনেত্রীর যে শরীরী গড়ন ধরা পড়েছে, তা নিয়ে সোশাল পাড়ায় ‘খাপ পঞ্চায়েত’ বসানোর জোগাড় নিন্দুকদের! একাংশের দাবি, ক্যাটরিনার কেরিয়ার নাকি মুখ থুবড়ে পড়েছে! এমন আবহে নায়িকার সমর্থনে মাঠে নামলেন হৃতিক রোশন।

Advertisement

পর্দায় ফের ক্যাটরিনা ম্যাজিক দেখার জন্য যখন অনুরাগীদের প্রায় চাতক পাখির দশা, তখন নিন্দুকদের দাবি, মাতৃত্বে ভারে নাকি নায়িকার কেরিয়ার শেষ! উপরন্তু প্রসব-পরবর্তী ওজনবৃদ্ধি নিয়ে অভিনেত্রীকে বর্তমানে কম কটাক্ষের শিকার হতে হচ্ছে না। এসবের মাঝেই সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ঢাল হয়ে দাঁড়ালেন হৃতিক রোশন।

ক্যাটরিনা কাইফ এখন ‘ফুলটাইম মা’! মাতৃত্বের পর কি পাকাপাকি বলিউড ছাড়লেন? পঁচিশ সাল থেকেই এহেন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সিনেদুনিয়ার অন্দরে। কারণ একুশ সালে ভিকি কৌশলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর মোটে একটি সিনেমায় অভিনয় করেছেন নায়িকা। সেটাও ২০২৪ সালে ওটিটি প্ল্যাটফর্মের জন্য। তবে ‘মেরি ক্রিসমাস’-এর পর আর কোনও সিনেমা-সিরিজে দেখা যায়নি ক্যাটরিনাকে। এমনকী বলিউডি লাইমলাইট থেকেও বর্তমানে শতহস্ত দূরে থাকেন অভিনেত্রী। যে নায়িকা একসময়ে শাহরুখ-সলমনদের মতো তাবড় সুপারস্টারদের সঙ্গে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে এসেছেন, তাঁকে বর্তমানে বিটাউনের কোনও পার্টি, প্রিমিয়ারের অনুষ্ঠানেও পাওয়া যায় না। এমতাবস্থায় পর্দায় ফের ক্যাটরিনা ম্যাজিক দেখার জন্য যখন অনুরাগীদের প্রায় চাতক পাখির দশা, তখন নিন্দুকদের দাবি, মাতৃত্বে ভারে নাকি নায়িকার কেরিয়ার শেষ! উপরন্তু প্রসব-পরবর্তী ওজনবৃদ্ধি নিয়ে অভিনেত্রীকে বর্তমানে কম কটাক্ষের শিকার হতে হচ্ছে না। এসবের মাঝেই সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ঢাল হয়ে দাঁড়ালেন হৃতিক রোশন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Katrina Kaif Post-Pregnancy Body-Shaming: Pakistani Actor Ali Zafar Defends
ক্যাটরিনার ‘বডি শেমিং’ নিয়ে বিতর্কের ঝড়!

“ক্যাটরিনা একজন মা। তাঁর একটি সফল ব্যবসাও রয়েছে। ব্যক্তিগত এবং পেশাগত— উভয়ক্ষেত্রেই তিনি সফল। তাই তাঁকে নিয়ে আপনাদের মন্তব্যে তাঁর কিছুই যায়-আসে না।…”

সম্প্রতি ক্যাটরিনা কাইফের সমর্থনে হর্ষবীর জৈন নামে জনৈক ইনফ্লুয়েন্সার এক ভিডিও পোস্ট করেছিলেন। তাঁর মন্তব্য, “কৈশোরকালে ক্যাটরিনা কাইফের প্রতি আমি বা আমার মতো অনেকে এতটাই আকৃষ্ট ছিলেন যে তাঁকে একঝলক দেখার জন্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছুটে যেতাম। আমি খবরের কাগজের কাটিং আর সিনেমার পোস্টার জমিয়ে রাখতাম। এমনকী মানিব্যাগেও ক্যাটরিনার ছবি রাখতাম। ক্যাটরিনা অভিনয় করেছেন বলে, এমন কত সিনেমা দেখেছি। আর এখন যখন নিন্দুকেরা বলেন যে, প্রসব-পরবর্তী ওজনবৃদ্ধির জন্য ওঁর কেরিয়ার শেষ হয়ে গিয়েছে, তখন সেসব ট্রোলারের জন্য আমার করুণা হয়। ক্যাটরিনা একজন মা। তাঁর একটি সফল ব্যবসাও রয়েছে। ব্যক্তিগত এবং পেশাগত— উভয়ক্ষেত্রেই তিনি সফল। তাই তাঁকে নিয়ে আপনাদের মন্তব্যে তাঁর কিছুই যায়-আসে না। আপনাদের মতো নিন্দুকদের কোনও অস্তিত্বই নেই। কিন্তু আপনাদের আশেপাশের নারীরা যখন এসব দেখেশোনে, তখন তাঁরা আপনাদের মতো পুরুষকে নারীবিদ্বেষী ছাড়া আর কিচ্ছু ভাবে না।” এহেন পোস্টে লাইক ঠুকেই ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন ‘জিন্দেগি মিলেগি না দোবারা’ ছবির সহ-অভিনেতা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.