সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক ছবিতে নিজের ইমেজ ভাঙছেন অজয় দেবগণ। ঠিক যেমন ‘ভোলা’ ছবি। আর এবার ‘ময়দান’ ছবির মধ্য়ে দিয়ে আরও একবার নিজেকে নতুন অবতারে পর্দায় নিয়ে আসছেন অজয় (Ajay Devgan)। প্রকাশ্য়ে এল ‘ময়দান’ (Maidaan) ছবির ট্রেলারে। অজয় বুঝিয়ে দিলেন এই ছবিতেও বাজিমাত করবেন তিনি। তবে শুধু অজয় নয়। এই ছবির আরেক আকর্ষণ হল টলিউডের জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। এই ছবি থেকেই বলিউডে পা রেখেছেন রুদ্র।
[আরও পড়ুন: উদয়পুরে বিয়েতে গিয়ে অঘটন! অসুস্থ ধর্মেন্দ্র, বাবা কেমন আছেন? জানালেন ববি দেওল]
এই ছবিতে অজয় দেবগন অভিনয় করছেন ভারতীয় ফুটবল কোচ সায়েদ আব্দুল রহিম ওরফে রহিম সাহেবের চরিত্রে। স্বাধীনতার ৫ বছর পর ১৯৫২ সালে দ্বিতীয় বারের জন্য অলিম্পিকে খেলার সুযোগ পায় ভারতীয় ফুটবল দল। সেই বছর সামার অলিম্পিক হয় ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে। ভারতের বিরুদ্ধে ময়দানে নাম হাঙ্গেরি। ম্যাচের দিন তুমুল বৃষ্টি। ভিজে যায় পুরো ময়দান। কাদা মাঠে হাঙ্গেরির ফুটবলারদের পায়ে স্পাইক জুতো। আর উলটো দিকে খালি পায়ে মাঠে ভারতীয় ফুটবলাররা। কী হবে সেই খেলার? এই সত্যি গল্পই ফুটে উঠবে বড়পর্দায়।
মোট ৪টি ভাষায় মুক্তি পাচ্ছে এই ছবি। হিন্দি, তামিল, তেলুগু ও মালায়াম ভাষায় দেখা যাবে অজয় দেবগণের বহুপ্রতীক্ষিত ‘ময়দান’। কিন্তু যাঁর বায়োপিক- রহিম সাহেব, যাঁকে নিয়ে বাঙালিদের এত উন্মাদনা। বাংলাতেও ছবির অনেকটা গুরুত্বপূর্ণ অংশের শুটিং হয়েছে।
[আরও পড়ুন: বিতর্ক পেরিয়েও সফল ‘অ্যানিম্যাল’, তিরুপতিতে কেশ দান করে নেড়া হলেন পরিচালক সন্দীপ ভাঙ্গা]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!