Raja Chanda Pean Sarkar

বাবা-মা হলেন রাজা-পিয়ান, পুজোর আগেই তারকাদম্পতির সংসারে সুখবর

গত জুলাই মাসেই জন্মদিনে দুই থেকে তিন হওয়ার খবর দিয়েছিলেন রাজা-পিয়ান। তারকাদম্পতির সংসারে পুত্র না কন্যাসন্তান এল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ২১:৩৩

options
link
বাবা-মা হলেন রাজা-পিয়ান, পুজোর আগেই তারকাদম্পতির সংসারে সুখবর
পুজোর মুখে রাজা চন্দ এবং পিয়ান সরকারের সংসারে এল খুদে সদস্য।

বাংলা সিনেপাড়ার অতিপরিচিত দম্পতি রাজা চন্দ এবং পিয়ান সরকার। পরিচালক-অভিনেত্রীর আট বছরের দাম্পত্যে এবার সুখবর। গত জুলাই মাসেই জন্মদিনে দুই থেকে তিন হওয়ার খবর দিয়েছিলেন রাজা-পিয়ান। এবার পুজোর মুখে টলিপাড়ার তারকাদম্পতির সংসারে এল খুদে সদস্য।

Advertisement
Director Raja Chanda, Pean Sarkar announces pregnancy
পরিচালক রাজা চন্দ, অভিনেত্রী পিয়ানের ঘরে এল ফুটফুটে সন্তান

সূত্রের খবর, বুধবার দুপুরে এক বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী পিয়ান সরকার। হাসপাতাল থেকেই সন্তান ও নিজের খবর দিয়েছেন তিনি। পিয়ান জানিয়েছেন, “মেয়ে হয়েছে। প্রথমবার কোলে নিয়ে আমি আর রাজা দু’জনেই কেঁদে ফেলেছি। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়।” মা এবং সদ্যোজাত উভয়ের সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সূত্রের খবর, আপাতত দিন কয়েক স্ত্রী পিয়ান এবং সদ্যোজাত মেয়ের সঙ্গে হাসপাতালেই থাকবেন রাজা চন্দ। দিন কয়েক বাদে চিকিৎসকদের পরামর্শমাফিক ছুটি পেলে একেবারে দু’জনকে নিয়ে বাড়িতে ফিরবেন।

রাজা চন্দর কী মন্তব্য? বাবা হিসেবে ইনিংস শুরু করে উচ্ছ্বসিত পরিচালকও। তাঁর কথায়, এটা একেবারে ম্যাজিক্যাল এক অনুভূতি। সূত্রের খবর, আপাতত দিন কয়েক স্ত্রী পিয়ান এবং সদ্যোজাত মেয়ের সঙ্গে হাসপাতালেই থাকবেন রাজা চন্দ। দিন কয়েক বাদে চিকিৎসকদের পরামর্শমাফিক ছুটি পেলে একেবারে দু’জনকে নিয়ে বাড়িতে ফিরবেন। এদিকে তারকাদম্পতির মা-বাবা হওয়ার খবরে শুভেচ্ছার জোয়া সেলেব পাড়াতেও।

Advertisement

সন্তান আসার সুখবর অত্যন্ত ব্যক্তিগত পরিসরেই আগলে রেখেছিলেন রাজা চন্দ এবং পিয়ান সরকার। ঘনিষ্ঠমহল ব্যতীত প্রায় কেউই টেলি-অভিনেত্রীর মা হওয়ার বিষয়টি টের পাননি। তবে পরিচালক স্বামীর জন্মদিনের আবহে আর রাখঢাক করেননি। সংসারে নতুন সদস্য আসার খবর ভাগ করে নিয়েছিলেন সকলের সঙ্গে। তারকাদম্পতি জানিয়েছিলেন, “আমরা এতটাই এক্সাইটেড যে এই আনন্দঘন মুহূর্ত ভাষায় প্রকাশ করতে পারব না। পরিপূর্ণ অনুভব করছি।” পাশাপাশি মা হওয়ার জার্নিতে স্ত্রী পিয়ানকে নতুন আবিষ্কার করছেন বলেও জানিয়েছেন রাজা চন্দ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.