সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে বিয়ের মরশুম শুরু। একদিকে ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ে নিয়ে জোর গুঞ্জন। অন্যদিকে আলিয়া ভাট (Alia Bhatt) ও রণবীর কাপুরের (Ranbir Kapoor) বিয়ে নিয়েও তুমুল জল্পনা। তবে এরই মাঝে রটে গেল নভেম্বর মাসেই নাকি বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao)। অভিনেত্রী পত্রলেখার সঙ্গে ১০ বছর ধরে প্রেম করার পর এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাজকুমার। শোনা যাচ্ছে, নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেই নাকি বিয়ে করছেন এই তারকা জুটি।
পত্রলেখা এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন ‘লাভ সেক্স ধোকা’ ছবি দেখার পরই ভাল লেগেছিল রাজকুমারকে। তারপর আলাপ, বন্ধুত্ব এবং প্রেম। বহু বছর ধরে লিভ ইন রিলেশনেও রয়েছেন রাজকুমার ও পত্রলেখা। তবে বিয়ে নিয়ে এতদিন কোনও প্ল্যান করছিলেন না এই জুটি। রাজকুমার জানিয়েছিলেন, কেরিয়ারটা সামলে নিয়েই দু’ জনে বিয়েটা করবেন। সেই কথামতোই এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা।

[আরও পড়ুন: ‘ভাল গল্পে গোঁজামিল দিয়ে কী লাভ?’ ‘তিতলি’র শেষ পর্বের শুটিংয়ের পর অকপট মধুপ্রিয়া]
তবে আপাতত, এই বিয়ে নিয়ে রাজকুমার ও পত্রলেখার তরফ থেকে কিছুই জানা যায়নি। তবে বলিউডের হাওয়ায় ইতিমধ্যে বেজে উঠেছে রাজকুমারের বিয়ের সানাই।

সদ্য মুক্তি পেয়েছে রাজকুমার রাও অভিনীত ছবি ‘হাম দো হামারে দো’। এই ছবিতে রাজকুমারের বিপরীতে রয়েছেন কৃতি শ্যানন। রাজকুমারের এই ছবির প্রেক্ষাপট বিয়ে। ছবি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, নজর কাড়েন রাজকুমার। তবে আপাতত, সিনেমার বাইরে গিয়ে বাস্তব জীবনেও পরিবার শুরু করতে চলেছেন রাজকুমার, তার প্রমাণ এই রটে যাওয়া খবর।
[আরও পড়ুন: পাশে নেই জুহির মতো জামিনদার, আরিয়ান কারামুক্ত হলেও বান্ধবী মুনমুনের বাড়ি ফেরা অনিশ্চিত]
সর্বশেষ খবর
-
গুলতি ছুঁড়ে অভিনব কায়দায় চুরি! মন্ত্রীর পাড়ায় হানা দিতেই জালে বিহারের ৪ দুষ্কৃতী
-
গঙ্গা-পদ্মার গ্রাসে চলে যাবে ৪০ কিলোমিটার! ভাঙন ও ধসে আতঙ্কে ফরাক্কা থেকে লালগোলা
-
‘বিনা পারিশ্রমিকেও অভিনয়ে রাজি,’ হলিউডে পাড়ি ‘মহারাজা’ বিজয় সেতুপতির!
-
বিদেশভূমে সিরিজের মাঝপথে ভারতের নেতৃত্ব ছাড়বেন গিল! ব্যস্ত সূচিতে ভাগ হবে কোচিং দলও
-
‘শিবরাত্রির সলতে’ রেজিনগর, উপনির্বাচনে সর্বশক্তি নিয়ে ঝাঁপাছেন মমতা, প্রচারে অভিষেক-প্রিয়াঙ্কা-সহ ২০!