এই মুহূর্তে ‘ধুরন্ধর’ রণবীরের (Ranveer Singh) দখলেই বক্স অফিস। একটানা তিনসপ্তাহ একচেটিয়া রাজত্ব করছে আদিত্য ধরের ছবি। রণবীরের অনবদ্য অভিনয়ে বুঁদ দর্শক, এর মাঝেই সোশাল মিডিয়ায় ভাইরাল রণবীর সিং আর শ্রেয়া ঘোষালের এক মজার মুহূর্ত। ‘NMACC’-এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে তারকাখচিত এক সন্ধ্যায় গ্র্যান্ড সেলিব্রেশনে নজর কেড়েছে রণবীর সিং ও শ্রেয়া ঘোষালের খুনসুটির মুহূর্ত। ইনস্টা হ্যান্ডেলে শ্রেয়া নিজেই রণবীরের সেই ‘দুষ্টুমি’ শেয়ার করেছেন।
আরও পড়ুন:
যেখানে দেখা যাচ্ছে, তাঁরা একসঙ্গে ‘গজনি’-র হিট গান ‘লাট্টু-তে গলা মেলাচ্ছেন এবং রণবীরের মিউজিক সেন্সের প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া। নিজের প্রশংসা শুনেই শ্রেয়ার গলা ও প্রয়াত অভিনেত্রী জিয়া খানের নাচের ভঙ্গিমা নকল করে লাট্টুর মিমিক্রি শুরু করে দেন রণবীর সিং। অভিনেতার এই প্রাণবন্ত ইমেজ আরও একবার ভক্তদের নির্ভেজাল আনন্দ দিয়েছে সে কথা বলাই বাহুল্য।
View this post on InstagramAdvertisement
‘লাট্টু’-কে কেন ‘গিলটি প্লেজার’ বললেন ‘ধুরন্ধর’ রণবীর? অভিনেতার অকপট স্বীকারোক্তি, “এই গানটা কখনও ওঁর প্লে লিস্টে থাকে না। কিন্তু, এটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ। আমি যখন প্রথমবার এই কথাটা ওকে বলেছিলাম ও বলেছিল, তুমি কী জানো আমারও এই গানটা খুব প্রিয়।”
রণবীরের কাণ্ড দেখে এক নেটিজেন লিখেছেন, ‘এই মানুষটা চাট মশালার থেকেও বেশি চটপটা।’
কথাবার্তার মাঝেই রণবীরের মিউজিক সেন্সের তারিফ করে শ্রেয়া বলেন, “এ খুব বিরল একটা গান। অনেকেই জানে না এটা আমার কণ্ঠ কিন্তু, ও জানে। প্রত্যেকটা গান ও অন্তর থেকে গায়। ভগবান তোমাকে কী দিয়ে তৈরি করেছেন?” সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রেয়া যখন পারফর্ম করছেন তখন মঞ্চে উঠে আসেন রণবীর।
View this post on Instagram
স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় জমজমাট নাচে দর্শকের মনোরঞ্জন করেন। শ্রেয়া প্রথমে একটু ঘাবড়ে যান তবে পর মুহূর্তেই রণবীরের সঙ্গে নাচের তালে কোমর দোলাতে শুরু করেন। পারফরম্যান্স শেষে পরস্পরকে উষ্ণ আলিঙ্গন করে মঞ্চ থেকে নেমে আসেন রণবীর। রণবীরের এই কাণ্ড দেখে এক নেটিজেন লিখেছেন, ‘এই মানুষটা চাট মসালার থেকেও বেশি চটপটা।’ রণবীরের প্রশংসা করে অপর এক ব্যক্তি লেখেন, ‘ওঁর চরিত্রের এই চটপটা দিকটা খুব ভালো লাগে।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তৃণমূলের ‘অত্যাচার’, মিথ্যে মামলা থেকে মুক্ত হয়েই মাথা কামালেন ৫ বিজেপি কর্মী!
-
ক্ষমা করো…, ব্রাজিলের কাছে হারের পর নতমস্তক জাপান, ভিডিওতে মুগ্ধ ফুটবলদুনিয়া
-
‘কোনও আলোচনা হয়নি’, ট্রাম্পের ‘একতরফা’ দাবি ওড়াল ইরান, অনিশ্চিত দোহা শান্তি বৈঠক
-
শাহের হাতেই শ্যামাপ্রসাদের ১২৫ ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন! বৈঠকে শুভেন্দু-সহ কেন্দ্রীয় নেতারা
-
ছেঁড়া জুতো পরে ‘ইক্কা’র ট্রেলার লঞ্চে, কোটি কোটি টাকার মালিক সানির এ কী দুর্দশা!