Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
DIY Mocktail Recipe

কাঠফাটা রোদেও শরীর থাকবে ঠান্ডা, বাড়িতেই বানিয়ে ফেলুন ক্যাফে স্টাইল ৩ মকটেল

এই সময়টায় ভ্যাপসা গরম আর ঘাম শরীরকে দ্রুত ক্লান্ত করে তোলে। নিজেকে চনমনে রাখতে হাইড্রেটেড থাকা অত্যন্ত জরুরি। তেষ্টা মেটাতে বাজারচলতি পানীয় না খেয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু কিছু মকটেল। কীভাবে? রইল ৩ সহজ রেসিপি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ১৭:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ১৭:৪৮

options
link
কাঠফাটা রোদেও শরীর থাকবে ঠান্ডা, বাড়িতেই বানিয়ে ফেলুন ক্যাফে স্টাইল ৩ মকটেল zoom
বাড়িতেই বানান সুস্বাদু ৩ মকটেল।
Advertisement

বসন্ত বিদায় নিয়েছে। চড়চড় করে বাড়ছে পারদ। দুপুরের চড়া রোদে বাইরে বেরোলেই গলা শুকিয়ে কাঠ। এই সময়টায় ভ্যাপসা গরম আর ঘাম শরীরকে দ্রুত ক্লান্ত করে তোলে। নিজেকে চনমনে রাখতে হাইড্রেটেড থাকা অত্যন্ত জরুরি। তেষ্টা মেটাতে বাজারচলতি পানীয় না খেয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু কিছু মকটেল। হাতের কাছের সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি হবে এই পানীয়। রইল তিন সহজ রেসিপি।

Stay cool in the scorching heat with easy DIY mocktail recipes

Advertisement

১. তরমুজ ও পুদিনার যুগলবন্দি
তরমুজে জলের পরিমাণ বেশি। এটি শরীরকে ভেতর থেকে আর্দ্র রাখতে ম্যাজিকের মতো কাজ করে।

উপকরণ
এক বাটি তরমুজের টুকরো (বীজহীন)
এক মুঠো টাটকা পুদিনা পাতা
১ চামচ লেবুর রস
বিট নুন এবং বরফ কুচি

প্রস্তুত প্রণালী
প্রথমে তরমুজের টুকরোগুলো ভালো করে ব্লেন্ড করে রস বের করে নিন। একটি গ্লাসে পুদিনা পাতা আর লেবুর রস দিয়ে হালকা করে থেঁতো করে নিন। এতে পুদিনার নির্যাস চমৎকারভাবে ছড়িয়ে পড়বে। এবার গ্লাসে তরমুজের রস আর বিট নুন মিশিয়ে দিন। ওপর থেকে বরফ কুচি ছড়িয়ে দিলেই পরিবেশনের জন্য তৈরি আপনার মকটেল।

3 easy DIY mocktail recipes you can make at home using simple ingredients.

২. আদা-শসার স্পেশাল মকটেল
শরীর শীতল রাখতে শসা অপ্রতিদ্বন্দ্বী। আদার হালকা ঝাঁজ আপনার আলস্য কাটিয়ে দিতে যথেষ্ট।

উপকরণ
স্লাইস করা শসা
সামান্য আদা কুচি
চিনি বা মধু
সোডা ওয়াটার এবং বরফ

প্রস্তুত প্রণালী
ব্লেন্ডারে শসা, আদা আর সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নিন। এবার একটি ছাঁকনি দিয়ে রসটুকু ছেঁকে বের করুন। সেই রসে মিষ্টির জন্য মধু বা চিনি মেশান। গ্লাসে ঢেলে তাতে ঠান্ডা সোডা বা জল মিশিয়ে দিন। লেবুর স্লাইস আর বরফ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Stay cool in the scorching heat with 3 easy DIY mocktail recipes

৩. কাঁচা আমের স্পাইসি টুইস্ট
আম পোড়া শরবতে মডার্ন টুইস্ট দিতে এই পানীয়টি সেরা। কাঁচা আমের গন্ধেই অর্ধেক রিফ্রেশমেন্ট চলে আসে।

উপকরণ
সেদ্ধ করা কাঁচা আমের পাল্প
ভাজা জিরে গুঁড়ো
কাঁচা লঙ্কা কুচি
চিনি, বিট নুন এবং সোডা

প্রস্তুত প্রণালী
একটি গ্লাসে আমের পাল্প, জিরে গুঁড়ো আর সামান্য কাঁচা লঙ্কা কুচি নিন। এতে স্বাদমতো চিনি ও বিট নুন যোগ করে ভালো করে মিশিয়ে নিন। এবার গ্লাসে সোডা ওয়াটার মিশিয়ে আলতো করে নাড়িয়ে নিন। লঙ্কার হালকা ঝাল আর আমের টক— এই যুগলবন্দি আপনাকে এক নিমেষে চনমনে করে দেবে।

পুষ্টিবিদদের মতে, কৃত্রিম পানীয়র চেয়ে প্রাকৃতিক ফলের রস অনেক বেশি নিরাপদ। শসা ও তরমুজ শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে। এতে হিট স্ট্রোকের ঝুঁকি কমে। সুস্থ থাকতে এই ঘরোয়া পানীয়গুলোই হোক আপনার বিকেলের সঙ্গী।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.