সেলেব-সম্পর্কে চিড়! সে আর নতুন কি? অহরহ সম্পর্কে দূরত্ব, বিচ্ছেদের খবরে সরগরম থাকে টালিগঞ্জের স্টুডিওপাড়া। কখনও তারকাদের প্রেম ভাঙার খবরে উত্তাল হয় টলিউড তো কখনও বা আবার দাম্পত্যে ফাটল ধরার গুঞ্জনে ইন্ডাস্ট্রির অন্দরমহলে ফিসফাস! আসলে টলিপাড়ার অন্দরে কখন, কোন সমীকরণ যে কোন দিকে গড়ায়, আর কখনই বা নতুন সমীকরণের সুতোয় জর্জরিত হয়ে টান পড়ে বর্তমান সম্পর্কে, সেসব মহিমা বোঝা দায়! এবার খবর, কাছের মানুষের সঙ্গে নাকি দূরত্ব বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশেষ বন্ধুর বাড়ি ছেড়ে হোটেলে উঠেছেন জনপ্রিয় টলিউড নায়িকা।
আরও পড়ুন:
মায়ানগরীর সেলেবপাড়ার একাধিক সদস্যের সঙ্গে তাঁর সদ্ভাব রয়েছে। সেই অভিনেত্রীই সম্প্রতি একটি খ্যাতনামা প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপনের জন্য কলকাতায় উড়ে এসেছিলেন। তবে এই গল্পের টুইস্ট এখনও বাকি!
দীর্ঘদিন ধরেই টলিউডের এই প্রথমসারির নায়িকা কর্মসূত্রে মুম্বইতে থাকছেন। ইতিমধ্যেই সেখানকার ছবিতে কাজও করেছেন। এমনকী মায়ানগরীর সেলেবপাড়ার একাধিক সদস্যের সঙ্গে তাঁর সদ্ভাব রয়েছে। সেই অভিনেত্রীই সম্প্রতি একটি খ্যাতনামা প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপনের জন্য কলকাতায় উড়ে এসেছিলেন। তবে এই গল্পের টুইস্ট এখনও বাকি! ইন্ডাস্ট্রির অন্দরমহলে ফিসফাস, সংশ্লিষ্ট বিজ্ঞাপনের জন্য নাকি প্রস্তাব গিয়েছিল টলিউডেরই এক প্রথমসারির নায়িকার কাছে। যার সঙ্গে আবার মুম্বই নিবাসী অভিনেত্রীর প্রায় সাপে-নেউলে সম্পর্ক! কিন্তু গগনচুম্বী পারিশ্রমিক হাঁকানোয় শেষমেশ কলকাতা ফেরত মুম্বই নিবাসী অভিনেত্রীকেই বিজ্ঞাপনী দূত হিসেবে নির্বাচন করে ওই প্রসাধনী সংস্থা। তারপর?
কাছের মানুষের সঙ্গে তাঁর এহেন পরিবর্তিত সমীকরণই এখন ‘টক অফ দ্য টলিউড’ হয়ে উঠেছে! গসিপ টেবিলের সদস্যদের দাবি- তাঁদের গেছে যে দিন, একেবারেই কি গেছে…?
যেহেতু কলকাতারই এক খ্যাতনামা প্রযোজনা সংস্থা ওই বিজ্ঞাপনী শুটের বরাত পেয়েছিল, তাই বম্বে থেকে শুটের জন্য তিলোত্তমায় উড়তে আসতে হয় অভিনেত্রীকে। কিন্তু এযাবৎকাল কলকাতায় যে বাড়িতে তাঁর অবাধ বিচরণ ছিল, এবার কিনা সেই ঠিকানা থেকেই মুখ ফিরিয়ে হোটেলে গিয়ে রাত্রিবাস করলেন। কানাঘুষো, কম পারিশ্রমিকে কাজ করতে রাজি হলেও প্রযোজনা সংস্থার কাছে একটাই শর্ত রেখেছিলেন নায়িকা- তাঁকে যেন হোটেলের রুম বুক করে দেওয়া হয়। আর কাছের মানুষের সঙ্গে তাঁর এহেন পরিবর্তিত সমীকরণই এখন ‘টক অফ দ্য টলিউড’ হয়ে উঠেছে! গসিপ টেবিলের সদস্যদের দাবি- তাঁদের গেছে যে দিন, একেবারেই কি গেছে…?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
লক্ষ্য এশিয়ান গেমসে রেকর্ড পদক জয়, অ্যাথলিটদের জন্য কত খরচ করল মোদি সরকার?
-
বিয়ে করলেন ট্রাম্পের ছেলে, খরচ জোগালেন পুতিন ঘনিষ্ঠ রুশ ব্যবসায়ী! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
-
সচিবের অনিয়ম! জাতীয় ভলিবল ফেডারেশনের নির্বাচনে ভোটাধিকার হারাল বাংলা
-
আজই শেষ! ভারতীয় ক্রিকেটে শেষ হচ্ছে আগরকর যুগ, তৈরি ‘ধন্যবাদ’ ইমেলও
-
উর্দির বলে ৩ কোটি টাকা তোলা! প্রাক্তন পুলিশকর্তা শান্তনুর বিরুদ্ধে নয়া অভিযোগ গড়িয়াহাটে