সোমবারই আম্বানিদের গণপতি উৎসবে নিষ্ঠা সহকারে পুজো করে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন ভাইজান। যেসব আধ্যাত্মিক মুহূর্ত দেখে অনুরাগীরাও সলমন খানের নামের পাশে ‘সর্বকালের সেরা সেক্যুলার’ তকমা জুড়ে দেন। গত দেড় দিনে বলিউড সুপারস্টারের ধর্ম-কর্ম নিয় কম চর্চা হয়নি। এমন আবহেই এবার গণপতি বিসর্জনে উলটো আরতি করে চর্চার শিরোনামে অভিনেতা।
আরও পড়ুন:
ফটোশিকারীদের ক্যামেরা দেখেই তৎক্ষণাৎ ভাইজানকে শুধরে দেন তিনি। আর এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত ভাইরাল হতেই নেটভুবনের একাংশ রে রে করে উঠেছেন! তাঁদের কথায়, ‘এতবছর ধরে বাড়িতে পুজো করছেন, তবুও আরতির নিয়ম জানেন না?’

ফি বছর গণেশ চতুর্থীর আবহে নিজেদের বাড়িতে ‘বাপ্পা’কে স্বাগত জানান সেলিম খানরা। তবে এবার পুজো হচ্ছে সোহেল খানের বাড়িতে। মঙ্গলবার রাতে ছিল বিসর্জনের অনুষ্ঠান। প্রতিবছর গণপতির বিদায়বেলায় পরিবারের সদস্যদের সঙ্গে নেচে-গেয়ে আসর মাতিয়ে দেন ভাইজান। তবে এবার তেমন ঝলক না মিললেও চর্চায় সলমনের উলটো আরতির মুহূর্ত। ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, সলমন উলটোভাবে আরতির থালা ঘোরাচ্ছেন। পাশেই দাঁড়িয়ে বিশেষ বান্ধবী ইউলিয়া ভান্তুর আর পরিবারের সদস্যরা। দাদার এহেন কাণ্ড দেখেই এগিয়ে আসেন বোন অর্পিতা খান শর্মা। খান পরিবারের উৎসব-অনুষ্ঠানে একাধিকবার তাঁকে পুরোধা হিসেবে দেখা গিয়েছে। পুজোর রীতি-নীতিও ভালোই জানা অর্পিতার। অতঃপর ফটোশিকারীদের ক্যামেরা দেখেই তৎক্ষণাৎ ভাইজানকে শুধরে দেন তিনি। আর এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত ভাইরাল হতেই নেটভুবনের একাংশ রে রে করে উঠেছেন! তাঁদের কথায়, ‘এতবছর ধরে বাড়িতে পুজো করছেন, তবুও আরতির নিয়ম জানেন না?’ তবে সলমন ভুল করলেও গণপতি বিসর্জনে দেশি রীতি-রেওয়াজ অক্ষরে অক্ষরে পালন করে প্রশংসা কুড়োলেন তাঁর বান্ধবী ইউলিয়া ভান্তুর।
#WATCH | Actor Salman Khan participated in ‘aarti’ at his brother and actor Sohail Khan’s house after Ganpati Visarjan.
Advertisement(Source: Salman Khan’s PR team) pic.twitter.com/xWemo7VKIA
— ANI (@ANI) September 16, 2026
পাপারাজ্জিদের সুবাদে ভাইরাল হওয়া এক ভিডিওয় ট্র্যাডিশনাল সাজপোশাকে সলমনের বিশেষ বান্ধবীকে মন দিয়ে আরতি করতে দেখা গেল। গণপতির বিদায়বেলায় ইউলিয়ার এহেন আধ্যাত্মিক মুহূর্ত দেখে ইতিমধ্যেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটভুবনের একাংশ। তাঁদের কথায়, ‘ইউলিয়া তো দেশি আদব-কায়দা সবই জানেন, ভাইজান তবে বিয়েটা করছেন না কেন?’ আসলে মঙ্গলবার রাত থেকেই চর্চায় সলমনদের গণপতি বিসর্জনের অনুষ্ঠান। আরেক ভিডিওতে অভিনেতা বরুণ শর্মার সঙ্গে রসিকতা দেখা যায় সলমনকে। বিদায়বেলায় তিনি যখন গণপতির কানে কানে প্রার্থনা করছিলেন, তখনই পাশ থেকে সলমন তাঁকে বলেন, ‘আরে এতক্ষণ ধরে প্রার্থনা করলে গণেশ ঠাকুর বেশি দেবেন না।’
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাড়ি ফিরতে চাননি! স্ত্রীর নাক কামড়ে ছিড়ে নিল স্বামী
-
ফের ডিম খেলেন মহুয়া! তেহট্টে চরম বিক্ষোভের মুখে কৃষ্ণনগরের সাংসদ
-
টি-টোয়েন্টির ক্রমতালিকায় মগডালে দুই ভারতীয়, এশিয়াডের দল থেকে বাদ পড়েও উন্নতি বরুণের
-
কই গো, হ্যান্ডেলের মা প্যান্ডেল! কৌশানীকে নিয়ে আইটেম গানে রোম্যান্স ‘সোনামুখো’ শিবপ্রসাদের
-
উপনির্বাচনের সমীকরণ: ফের বঙ্গে ভোটরঙ্গ