Hyderabad SIR

সামান্থা-বিজয়-লক্ষ্মণ-মিতালি-সহ বহু তারকাকে এসআইআর নোটিস, থাকছে বিশেষ ‘ছাড়’ও!

তেলেঙ্গানায় এসআইআরের শুনানিতে ডাক পেলেন একগুচ্ছ তারকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১৪:৫৮

options
link
সামান্থা-বিজয়-লক্ষ্মণ-মিতালি-সহ বহু তারকাকে এসআইআর নোটিস, থাকছে বিশেষ ‘ছাড়’ও!
সামান্থা, বিজয় দেবরাকোণ্ডা, ভিভিএস লক্ষ্মণ ও মিতালি রাজ।

তেলেঙ্গানায় এসআইআরের শুনানিতে ডাক পেলেন একগুচ্ছ তারকা। প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ, মিতালি রাজ, সিনেমা তারকা সামান্থা রুথ প্রভু, বিজয় দেবরাকোণ্ডা থেকে চিত্র পরিচালক এসএস রাজামৌলি-সহ অনেকের নাম রয়েছে। কারও নামের বানান ভুল, কারও নাম ‘আনম্যাপড’। তবে নামজাদা তারকাদের নোটিস জারি করার পাশাপাশি কিছু ‘ছাড়’ও দিচ্ছে নির্বাচন কমিশন।

Advertisement

২০২৮ সালে বিধানসভা নির্বাচন হতে চলেছে কর্নাটকে। সেই উপলক্ষে গত ৩০ জুন থেকে সেখানে শুরু হয়েছে এসআইআর-এর কাজ। ১৭ আগস্টের প্রকাশিত খসড়ায় বিভিন্ন ক্ষেত্রের বহু তারকার নাম রয়েছে। তাঁদের বিধানসভার নাম, পার্ট নম্বর ও কেন ডাকা হয়েছে, সেটাও জানিয়েছে কমিশন। যেখানে আছেন- প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ (নামের বানান ভুল), মিতালি রাজ (আনম্যাপড), শাটলার সাইনা নেহওয়াল (আনম্যাপড), পুলেলা গোপীচাঁদ (আনম্যাপড), অভিনেতা মহেশ বাবু (আনম্যাপড), বিজয় দেবরাকোণ্ডা (আনম্যাপড), সামান্থা রুথ প্রভু (আনম্যাপড), পরিচালক এসএস রাজামৌলি (আনম্যাপড) ভেঙ্কটেশ ডাগগুবাতি (আনম্যাপড)।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আবার অনেকের ক্ষেত্রে নির্দিষ্ট কারণ জানানো হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নোটিস পাওয়ার অর্থ ভোটাধিকার বারতিল নয়। তবে এই তারকাদের ‘বিশেষ ছাড়’ দেওয়া হয়েছে। যদি এই তারকারা কোনও কারণে নির্ধারিত দিনে উপস্থিত না থাকতে পারেন, তাহলে অন্য কোনও ব্যক্তিকে অনুমোদন দিতে পারেন। হায়দ্রাবাদের জেলা নির্বাচন কর্মকর্তা আর ভি কার্নান বলেছেন, “ভিআইপিদের ক্ষেত্রে এই ছাড়টা দেওয়া হচ্ছে। এখনও অনেক জনপ্রিয় তারকা শুনানিতে হাজির হননি। তবে আমাদের হাতে এখনও সময় আছে।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.