সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন দেখি কী কাণ্ড! শেষমেশ নাকটাই কেটে ফেললেন বলিউড অভিনেত্রী সারা আলি খান (Sara Ali khan)। আর শুধু কী তাই, নাক কাটা অবস্থাতেই ভিডিও তুলে আপলোড করে ফেললেন ইনস্টাগ্রামে!
হ্যাঁ, ঠিক এরকম কাণ্ডটাই ঘটিয়ে ফেলেছেন সইফ আলি খানের (Saif Ali Khan)কন্যা সারা আলি খান। আসলে, সারা আজকাল সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ। যা ঘটে জীবনে সবই নিয়ে আসেন প্রকাশ্যে। সারার ‘নক নক’ ভিডিও তো দারুণ হিট নেটপাড়ায়। সেই ভিডিও করতে গিয়েই ঘটল এই ঘটনা।
সারা যে ভিডিও আপলোড করেছেন তাতে দেখা গিয়েছে, তাঁর নাকের উপর মোটা ব্যান্ডেজ। আর সেই ব্যান্ডেজ খুলতেই গলগল করে নাকের উপর থেকে বেরতে শুরু করল রক্ত!
[আরও পড়ুন: ‘লোকে সত্যিটাই বলে’, ফের Srabanti-কে খোঁচা রোশন সিংয়ের]
View this post on Instagram
তা এই ঘটনা ঘটল কী করে?
সারা অবশ্য তাঁর এই ভিডিওতে একবারও বলেননি, কীভাবে তাঁর এই ক্ষত হল। বরং ব্যাপারটিকে নিয়ে রসিকতা করতেই ব্যস্ত হয়ে পড়লেন সারা। এই ভিডিও পোস্ট করে সারা লিখলেন, দুঃখিত মা-বাবা, আমি আজকে নাক কেটে ফেললাম!
এর আগে এরকমই ‘নক নক’ ভিডিওতে সারার সঙ্গে দেখা গিয়েছিল তাঁর ভাই ইব্রাহিমকে। তবে এবারটি তিনি একেবারে একাই। শুধু এই ভিডিও নয়, সারার ‘নমস্কার, ভাইয়ো বহেনো’ ভিডিও খুব সাড়া ফেলেছে নেটপাড়ায়।
তবে এই নাক কাটার ভিডিও নিয়ে সারা বিস্তারিত না জানালেও, নেটিজেনরা কিন্তু ধরেই ফেলেছেন সারার এই কারসাজি। অনেকে মনে করছেন মেকআপ করে সারা সবাইকে বোকা বানাচ্ছেন! তবে সারা কিন্তু এ ব্যাপারে শুধুই মুচকি হাসছেন।
[আরও পড়ুন: ‘পোষ্যকে নিয়ে স্নান করাতে গেলেন Nusrat-Yash! ইনস্টাগ্রামে পোস্ট হল আদুরে ছবি]
সর্বশেষ খবর
-
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দাই! আরও জাল বিছাচ্ছে জেহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ
-
আর ইচ্ছামতো দ্বিপাক্ষিক সিরিজ নয়! ‘ক্রিকেট বাঁচাতে’ বড় সিদ্ধান্তের পথে জয় শাহর আইসিসি
-
দমদম ক্যান্টনমেন্টে হাড়হিম হত্যাকাণ্ড! উদ্ধার কম্বলে মোড়ানো যুবতীর রক্তাক্ত দেহ, পরকীয়ায় খুন?
-
একাধিক জেলায় বিঘার পর বিঘা সরকারি জমির মাটি বিক্রি! নয়া অভিযোগে অভিষেকের বিরুদ্ধে তদন্ত
-
‘ভারতে কোনও মন্দিরে ঘণ্টা বাজবে না’, লস্কর জঙ্গিদের মঞ্চ থেকে হুমকি প্রাক্তন পাক মন্ত্রীর