‘সোহাগে-আদরে’ দাম্পত্যের দুই বসন্ত পার করে সদ্য দুই থেকে তিন হয়েছেন অনুপম রায় এবং প্রশ্মিতা পাল। গত ১৭ আগস্ট শিল্পীদম্পতির সংসার আলো করে জন্ম নিয়েছে পুত্রসন্তান। সেই খুদে সদস্যই এখন তাঁদের একমাত্র ধ্যানজ্ঞান। মা-বাবা হওয়ার এই নতুন ইনিংস যে আপাতত চুটিয়ে উপভোগ করছেন, সোমসন্ধ্যায় একরত্তিকে কোলে নিয়ে তার ঝলকই দেখালেন অনুপম-প্রশ্মিতা। শুধু তাই নয়, সেইসঙ্গে অনুরাগীদের জন্য উপরিপাওনা অনুপমের নতুন গান ‘ব্যথা নেই’।
আরও পড়ুন:
সোমসন্ধ্যায় সব অপেক্ষার অবসান ঘটিয়ে ‘জুনিয়র’-এর সঙ্গে গত কয়েকদিনে কাটানো বেশ কিছু আদুরে মুহূর্তের ঝলক ভাগ করে নিলেন অনুপম রায়।
মাসখানেক ধরে ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস চললেও সন্তান আগমনের খবর লাইমলাইটের অন্তরালেই রেখেছিলেন অনুপম-প্রশ্মিতা। তবে গত সপ্তাহে পুত্রসন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সকলের সঙ্গে সোশাল মিডিয়ায় এই সুখবর ভাগ করে নেন তাঁরা। তখন থেকেই অনুপমপুত্রের মুখ দেখার অপেক্ষায় অনুরাগীরা। এবার সোমসন্ধ্যায় সব অপেক্ষার অবসান ঘটিয়ে ‘জুনিয়র’-এর সঙ্গে গত কয়েকদিনে কাটানো বেশ কিছু আদুরে মুহূর্তের ঝলক ভাগ করে নিলেন অনুপম রায়। সেখানেই ধরা পড়ল, একরত্তিকে কোলে নিয়ে কখনও টিভির পর্দায় ম্যাচ দেখা, আবার কখনও বা ঘুমপাড়ানি গানে রাতজাগার মুহূর্ত। নেপথ্যে বাজছে অনুপমের গান ‘ব্যথা নেই’। পিতা-পুত্রের এহেন আদুরে মুহূর্ত ইতিমধ্যেই নেটপাড়ার মন কেড়েছে। কারও মন্তব্য, ‘এই তো খেলা দেখার পার্টনার’। কেউ বা খুদেকে ‘সোহাগে-আদরে’ ভরিয়ে দিয়েছেন মন্তব্যবাক্সে।

“ওর মূল কাজ এখন শুধু খাওয়া আর ঘুমনো। গানও শুনছে…”
প্রসঙ্গত, গত বছর ‘ব্যথা নেই’ গানটি বেঁধেছিলেন অনুপম রায়। গানের প্রথম পংক্তি ‘শিশুরা ঘুমিয়ে পড়েছে’। সন্তানের মুখ প্রকাশ্যে আনতে গিয়ে সেই গানকেই সঙ্গী করে নিয়েছেন অনুপম রায়। সদ্য সদ্যোজাতকে নিয়ে বাড়িতে ফিরেছেন প্রশ্মিতা পাল। বাবা-মায়ের গান শুনছে একরত্তি। গায়কের কথায়, “ওর মূল কাজ এখন শুধু খাওয়া আর ঘুমনো। গানও শুনছে। অনেক কিছুরই রসদ পাচ্ছি। পরিস্থিতি শান্ত হলেও আবার নতুন গান বাঁধব।” যদিও পুত্রের নাম প্রকাশ্য়ে আনেননি, তবে পিতা-পুত্রের এক ভিডিতেও বর্তমানে সরগরম নেটভুবন। সম্প্রতি মা হওয়ার পূর্ববর্তী ও পরবর্তী মুহূর্ত ভাগ করে প্রশ্মিতা নিজের অনুভূতি ভাগ করে নিয়েছিলেন। জানিয়েছিলেন, “প্রত্যেকটি মুহূর্তের জন্য আমি জীবনের কাছে ঋণী।” নতুন মায়ের পোস্টের মন্তব্যবাক্সে অনুরাগীরাও ভালোবাসা, শুভেচ্ছায় ভরিয়ে দেন। এবার খুদের সঙ্গে পিতৃত্বকালীন আমেজের মুহূর্ত ভাগ করে নিয়ে সোশাল পাড়ার চর্চায় অনুপম রায়।
অনুপম রায়ের তৃতীয়বার ঘর বাঁধা নিয়ে সোশাল মিডিয়াতেও কম চর্চা হয়নি। বিয়ের পর গায়কের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে নতুন সংসারের ঝলক তেমন দেখা যায়নি। কাজের আপডেটই প্রাধান্য পেয়েছে সেখানে। প্রশ্মিতার ক্ষেত্রেও তাই। তবে নবদম্পতি যে গুছিয়ে সংসার করছেন, সেকথা তাঁরা নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমের কাছে। অনুপম-প্রস্মিতা দুজনেই গানের জগতের মানুষ। আর সেই সূত্রেই পরিচয়। এবার মা-বাবা হিসেবে নতুন ইনিংস শুরু করলেন গায়কদম্পতি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাবা পরিযায়ী শ্রমিক, বহু কষ্টে পড়াশোনা, নিটে সফল আতাউলের স্বপ্ন হৃদরোগ বিশেষজ্ঞ হওয়া
-
ফি বৃদ্ধি, হয় না ক্লাস! পাক বিশ্ববিদ্যালয়ে তুলকালাম, পড়ুয়াদের বিক্ষোভের মাঝেই গুলি সেনা আধিকারিকের
-
লক্ষ্য পাহাড়ের উন্নয়ন, এবার কলকাতায় শমীকের সঙ্গে বৈঠকে গোর্খা নেতা গুরুং
-
প্রদেশ কংগ্রেসে আরও কোনঠাসা অধীর! বাতিল রবিবারের যোগদান, তৃণমূলীদের নিয়ে আপত্তি এআইসিসির
-
সেপ্টেম্বরেই ভারতে পুতিন! মস্কোয় বৈঠকে রুশ প্রেসিডেন্টকে মোদির বার্তা পৌঁছে দিলেন জয়শংকর