সিনেমা নয়, যেন আস্ত মনস্তত্ত্বের পাঠ দেন শিবু-নন্দিতা। আম দর্শকের নাড়ির স্পন্দন বুঝতে শিবু-নন্দিতা যে বেজায় সিদ্ধহস্ত, তা এযাবৎকাল তাঁদের কাজই বাতলে দিয়েছে। ফ্রেমে বাস্তব প্রেক্ষাপট ধরতে উইন্ডোজ জুটির কলম-ক্যামেরা বরাবরই সাবলীল। এবার নন্দিতা-শিবপ্রসাদের প্রযোজনা সংস্থা উইন্ডোজ-এর হাত ধরেই বাংলা সিনেইন্ডাস্ট্রিতে পা রাখল সোনি।
আরও পড়ুন:
প্রযোজনা সংস্থা সূত্রে খবর, এই প্রথমবার বাংলা ইন্ডাস্ট্রির কোনও ছবির স্যাটেলাইট এবং ডিজিটাল স্বত্ব কিনল সোনি। আর সেই শুভসূচনাই হল উইন্ডোজ প্রযোজনা সংস্থার হাত ধরে। জানা গিয়েছে, নন্দিতা-শিবপ্রসাদ প্রযোজিত মোট তিনটে সিনেমার স্বত্ব কিনেছে সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম। সেই তালিকায় প্রথমেই নাম রয়েছে ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর। মে মাসে মুক্তিপ্রাপ্ত যে গোয়েন্দা কাহিনি গোড়া থেকেই প্রত্যাশার পারদ চড়িয়েছিল। এমনকী রিলিজের পর ‘খুনে’ মেয়েদের নিষিদ্ধ গল্প দেখে বাংলার সিনেদর্শকরাও উইন্ডোজে মার্কশিটে ঝকঝকে নম্বর বসিয়েছিল।

খবর, সোনির তরফে প্রথম ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ সিনেমাটি কেনারই চুক্তি হয়েছিল। পরে তালিকায় সংযোজিত হয় আরও দুটি ছবি- ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ এবং ‘ফ্যামিলিওয়ালা’। যে দুটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। এর মধ্যে পুজোর বক্সঅফিস মহারণের অন্যতম প্রতিযোগী ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। অন্যদিকে উইন্ডোজ প্রযোজিত ততা শিবপ্রসাদ অভিনীত ‘ফ্যামিলিওয়ালা’ মুক্তির দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। খবর, প্রযোজনা সংস্থার সঙ্গে সোনির চুক্তি হয়েছে আগস্ট মাসে। বাংলা সিনেইন্ডাস্ট্রির ব্যবসার কলেবর যে বাড়ছে, তাতে খুশি উইন্ডোজ প্রযোজনা সংস্থা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর
-
শেষ হল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট, বাঙালিহীন ফাইনালে জয়ী কারা?
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
-
ফের ‘গোঁড়া’ ভারতবিরোধিতা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আচমকা ডিগবাজি, নতুন দাবি পাকিস্তানের