‘বিগ বস বাংলা’ নিয়ে এইমুহূর্তে উন্মাদনার অন্ত নেই। দিনকয়েক আগেই শোনা গিয়েছিল যে, সংশ্লিষ্ট শোয়ে এবার তৃতীয় ‘ওয়াইল্ড কার্ডে’ এন্ট্রি নেবেন সৌরভ দাস। অভিনেতা নিজে মুখে কুলুপ আঁটলেও ঘনিষ্ঠ সূত্র অন্তত সেদিকেই ইঙ্গিত করেছিল। তবে এবার আরও জব্বর খবর!
আরও পড়ুন:
প্রশ্ন উঠেছিল, তাঁর এন্ট্রিতে রাজবীর দে বা জীতু কমল কি এবার চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন? কিন্তু সেসব সমীকরণ এখন অতীত! বরং সূত্র বলছে, পিকচার অভি বাকি হ্যায়…!
সৌরভের ‘বিগ বস’-এ যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসার পরই ‘মন্টু পাইলট’ অনুরাগীরা উল্লাসে মেতেছিল। এমনকী নেটভুবনের নাগরিকরাও ‘বিগ বস’-এর দুই কড়া প্রতিদ্বন্দ্বী জীতু কমল এবং রাজবীর দে-কে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন- এবার জমবে খেলা!কারণ প্রথম ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ হিসেবে ‘বিগ বস বাংলা’র ঘরে ঢুকেই উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছিলেন রাজবীর দে। মুম্বই নিবাসী শিলিগুড়ির ছেলে বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। এরপর শোয়ে জীতু কমলের আগমনে উন্মাদনার পারদ আরও বাড়ে বললেও অত্যুক্তি হয় না। নতুন সদস্যদের জন্য নতুন রণকৌশলী সাজাতে হয় ঘরের বাকি প্রতিযোগীদের। জীতু হোক বা রাজবীর, দু’জনের উপরই বর্তমানে ‘বিগ বস বাংলা’র লাইমলাইট রয়েছে, বললেও অত্যুক্তি হয় না। নিত্যনতুন বাকবিতণ্ডা আর হাইভোল্টেজ ড্রামায় এই রিয়ালিটি শো-কে দর্শকমহলে রীতিমতো আরও জনপ্রিয় করে তুলেছেন জীতু-রাজবীর। এর মাঝেই শোয়ে তৃতীয় ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ হিসেবে ‘বিগ বস বাংলা’য় সৌরভ দাসের গৃহপ্রবেশের খবর শোনা যায়। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছিল, তাঁর এন্ট্রিতে রাজবীর দে বা জীতু কমল কি এবার চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন? কিন্তু সেসব সমীকরণ এখন অতীত! বরং সূত্র বলছে, পিকচার অভি বাকি হ্যায়…!

কীরকম? শোনা যাচ্ছে, ‘বিগ বস বাংলা’র দূর্গে নয়, বরং অন্য এক শোয়ে অংশ নেবেন দর্শক, অনুরাগীদের প্রিয় ‘মন্টু পাইলট’। কোন শোয়ে দেখা যাবে অভিনেতাকে? কৌতূহল অমূলক নয়। তবে সেই উত্তর এখনও অধরা। এদিকে অভিনেতা হওয়ার পাশাপাশি ‘অভিমান’-এর সুবাদে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন সৌরভ দাস। গতবছরই যিশুর সঙ্গে যৌথ উদ্যোগে ‘হোয়াই সো সিরিয়াস’ নামে প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি। সৌরভের আসন্ন প্রজেক্টের তালিকায় রয়েছে, জি ফাইভের সিরিজ ‘আলুর দোষ’। বর্তমানে রাজ চক্রবর্তীর নন-ফিকশনের শুটিংয়ে ব্যস্ত অভিনেতা। সম্প্রতি আবার মঞ্চে গায়ক হিসেবেও ফিরেছেন। এহেন শশব্যস্ত শিডিউলের মাঝেকোন শোয়ে যোগ দেবেন অভিনেতা? নজর থাকবে সেদিকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ড্রাগন-হাতির ট্যাঙ্গো চাইছে বেজিং! সীমান্ত বিতর্কের মাঝেই কলকাতায় চিনা দূতের মুখে মৈত্রীর বার্তা
-
তিন বছর পর দেশে আইপিএল নিলাম, কোন শহরে, জানিয়ে দিল বিসিসিআই
-
হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে মামাশ্বশুর গোবিন্দার প্রেম! ‘ঘরভাঙানিদের তোল্লাই দেবেন না’, খোঁচা কাশ্মীরার
-
চাই গম্ভীরের উত্তরসূরি! এবার ঋষভদের কোচিং করাবেন লক্ষ্মীরতন, জাতীয় দলে ডাক আসবে?
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’