Swara Bhasker

রামজন্মভূমি রায়ে ‘হিন্দু হিসেবে লজ্জিত’ স্বরা ভাস্কর! তড়িঘড়ি শাহরুখ-সলমনদের কেন মেসেজ করেন?

হিন্দু হিসেবে অযোধ্যা মামলার রায়ে 'লজ্জিত', বলেই চরম বিতর্কে স্বরা ভাস্কর। অভিনেত্রীকে সনাতনের কড়া পাঠ দিলেন কারা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৬:৪৬

options
link
রামজন্মভূমি রায়ে ‘হিন্দু হিসেবে লজ্জিত’ স্বরা ভাস্কর! তড়িঘড়ি শাহরুখ-সলমনদের কেন মেসেজ করেন?
হিন্দু হিসেবে অযোধ্যা মামলার রায়ে 'লজ্জিত', বলেই চরম বিতর্কে স্বরা ভাস্কর।

স্বরা ভাস্কর (Swara Bhasker) আর বিতর্ক যেন একে-অপরের সমার্থক। দিন কয়েক আগেই জওহর প্রথাকে ‘কাপুরুষদের কাজ’ বলে চরম কটাক্ষের শিকার হয়েছিলেন। এবার অযোধ্যা মামলার রায় নিয়ে বিতর্কিত মন্তব্য় করে ফের নেটভুবনের বিরাগভাজন হলেন অভিনেত্রী।

Advertisement

“এই রায়কে অনৈতিক মনে হওয়ায় খুব লজ্জিতও বোধ করি। তাই রায় ঘোষণার পরই আমির খান, শাহরুখ খান ও সলমন খান-সহ আমার ফোনবুকে থাকা সব মুসলিম বন্ধুদের মেসেজ পাঠিয়ে বলেছিলাম-…” 

২০১৯ সালে রামজন্মভূমি নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেবিষয়েই মুখ খোলেন স্বরা ভাস্কর। তিনি জানান, সুপ্রিম রায়কে মোটেই ভালো চোখে নেননি। একজন হিন্দু হিসেবে অত্যন্ত লজ্জিত বোধও করেছিলেন। ‘দ্য মিডনাইট আওয়ার’ নামক এক পডকাস্টে স্বরার মন্তব্য, “২০১৯ সালের নভেম্বর মাসে অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় শুনিয়েছিল তাতে আমি নিজে হিন্দু হিসেবে ভীষণ দুঃখ পেয়েছিলাম। শুধু তাই নয়, এই রায়কে অনৈতিক মনে হওয়ায় খুব লজ্জিতও বোধ করি। তাই রায় ঘোষণার পরই আমির খান, শাহরুখ খান ও সলমন খান-সহ আমার ফোনবুকে থাকা সব মুসলিম বন্ধুদের মেসেজ পাঠিয়ে বলেছিলাম- ‘একজন হিন্দু হিসেবে আমি শুধু আপনাদের জানাতে চাই যে, আমি সত্যিই দুঃখিত, সত্যিই খুব লজ্জিত এবং আমি এই সিদ্ধান্তের সঙ্গে সহমত নই।'” স্বরার এহেন মন্তব্য ভাইরাল হতেই ফের বিতর্ক উসকে গিয়েছে। অতঃপর অভিনেত্রীকে সনাতন ধর্মের কড়া পাঠ দিতেও ভোলেননি নেটভুবনের একাংশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Swara Bhasker speaking about the Ayodhya verdict.
অযোধ্যা মামলার রায় নিয়ে বিতর্কিত মন্তব্য় স্বরা ভাস্করের

‘আপনার কাছে ওটা শুধু আদালতের রায় হতে পারে, তবে আমাদের কাছে ওটা রামজন্মভূমি। কেবল পুণ্যাত্মারাই রামলালাকে দেখতে পান।’ কারও কটাক্ষ, ‘সহানুভূতি পাওয়ার জন্য বলিউডের সব ‘খান’দের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু…’ 

কারও মন্তব্য, ‘রামমন্দির মামলার রায়ে স্বরা ভাস্কর কষ্ট পেয়েছিলেন। মাঝে মাঝে ওঁর জন্যই খারাপ লাগে! কাজের জন্য দিনরাত বলিউডের তোষামোদ করেন, কিন্তু কোনোভাবেই কাজ আর জোটে না।” কেউ বা লিখেছেন, ‘আপনার কাছে ওটা শুধু আদালতের রায় হতে পারে, তবে আমাদের কাছে ওটা রামজন্মভূমি। কেবল পুণ্যাত্মারাই রামলালাকে দেখতে পান।’ কারও কটাক্ষ, ‘সহানুভূতি পাওয়ার জন্য বলিউডের সব ‘খান’দের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু ওঁরা কি আদৌ সহানুভূতি চেয়েছিলেন?’ একাংশ আবার প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘কোনও জায়গায় মসজিদ তৈরি হওয়ার জন্য লজ্জা হয় না?’ এহেন নানা কটাক্ষবাণে ছেয়ে গিয়েছে নেটপাড়া।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.