সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈচিত্রের মধ্যে ঐক্য। আগস্ট মাসের ১৫ তারিখের আগে এই দাবি অনেকেই করেন। তবে এই ঐক্যের আড়ালে লুকিয়ে থাকা বৈষম্যের ফাটল ক’জন দেখতে পান? বৈষম্যের এমনই কাহিনি নিজের উপন্যাসে তুলে ধরেছিলেন অরবিন্দ আদিগার ‘দ্য হোয়াইট টাইগার’ (The White Tiger) উপন্যাসে। ২০০৮ সালে প্রথম প্রকাশিত হয় উপন্যাসটি। তাকেই ২ ঘণ্টার ৫ মিনিটের সিনেমার রূপ দিয়েছেন আমেরিকার পরিচালক রামিন বাহরানি (Ramin Bahrani)। মুখ্য ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra), রাজকুমার রাও (Rajkummar Rao) এবং আদর্শ গৌরব (Adarsh Gourav)। প্রকাশ্যে এল ছবির ট্রেলার।
[আরও পড়ুন: মাদক কাণ্ডে গ্রেফতার হতে পারেন অর্জুন রামপাল? বাড়ছে জল্পনা]
উপন্যাস নির্ভর এই ছবির কাহিনি বলরামের (আদর্শ) চরিত্রকে কেন্দ্র করে। বুদ্ধিমান বলরাম। কিন্তু শ্রেণি বিভাজনের বলি হয়ে ছোটবেলায় পড়াশোনা ছেড়ে দিতে হয়। পরিস্থিতির সঙ্গে আপস না করে ধনী পরিবারের ছেলে অশোকের (রাজকুমার) গাড়ির চালক হিসেবে চাকরি জুটিয়ে নেয় বলরাম। সেখানে তার আলাপ হয় পিঙ্কি ম্যাডামের (প্রিয়াঙ্কা) সঙ্গে। সবকিছু ভালভাবেই চলছিল। বিপত্তি বাধে এক দুর্ঘটনায়। মদের নেশায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে পিঙ্কি। গাড়িতে ছিল অশোকও। সেই দোষ বলরামের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। অর্থের এই পেশি শক্তি মেনে নেয় না বলরাম। শুরু হয় চক্রান্তের নতুন খেলা।
অরবিন্দ আদিগার (Aravind Adiga) বেস্ট সেলারের ভিত্তিতে ছবির চিত্রনাট্য লিখেছেন রামিন। ছবির অন্যতম প্রযোজক তিনি। রামিনের সঙ্গেই ছবির প্রযোজনায় অংশীদার প্রিয়াঙ্কা চোপড়া। সেদিক থেকে এই ছবিতে প্রিয়াঙ্কার দায়িত্ব অনেক বেশি। শোনা গিয়েছে তাঁর পরামর্শেই ছবিতে অশোকের চরিত্রের জন্য রাজকুমার রাওকে বাছা হয়েছে। রাজকুমারের বাবার চরিত্রে অভিনয় করেছেন মহেশ মঞ্জরেকর। দক্ষ এই অভিনেতাদের মাঝে আদর্শ অনেকটাই নতুন মুখ। বহু বিজ্ঞাপনে অভিনয় করেছেন তরুণ অভিনেতা। এবার সিনেমার পালা। ২২ জানুয়ারি নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পাবে সিনেমাটি।
[আরও পড়ুন: সত্যিই একা হয়ে গিয়েছেন রোশন? বিবাহ বিচ্ছেদের জল্পনার মাঝে এ কী পোস্ট শ্রাবন্তীর স্বামীর!]
সর্বশেষ খবর
-
আমলাদের গাড়ির পতাকাও এবার ‘ব’ মুক্ত, নকশায় ফিরল অশোক চক্র
-
দালালের রেট ২৫০! গুদাম তৈরির অনুমোদনে দেদার ‘দুর্নীতি’, তারাতলা-তদন্তে চাঞ্চল্যকর তথ্য
-
ইটস টাইম ফর আফ্রিকা… হাড্ডাহাড্ডি পেনাল্টিতে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো
-
হাসপাতালে হিয়া, মঙ্গলেই হচ্ছে অস্ত্রোপচার, কী হল ‘পটলকুমার গানওয়ালা’র?
-
অরুণাচলের জমি গিলছে ড্রাগন! চিনা আগ্রাসনের অভিযোগে তদন্তে সরকার, কী বলছে সেনা?