সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্রান্সে অনুষ্ঠিত হচ্ছে বিখ্যাত কান চলচ্চিত্র উৎসব। গোটা বিশ্বের নামকরা তারকাদের ভিড় এখন সেখানেই। গত বুধবারই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে ৭০ তম কান চলচ্চিত্র উৎসবের। উপস্থিত ছিলেন নামকরা হলিউড তারকারা। ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন-সহ বেশ কয়েকজন বলিউড তারকা। তবে এদিনের মুখ্য আলোচনার বিষয় হয়ে গেলেন বিখ্যাত হলিউড অভিনেত্রী বেলা হাদিদ ও পরনের গাউনটি।
[‘নাম থেকে মহম্মদ হটাও’, পাক নাগরিকের কটাক্ষে কী জবাব কাইফের?]
মাঝেমধ্যেই খবরের শিরোনামে থাকেন বেলা হাদিদ এবং তাঁর বোন গিগি হাদিদও। তবে কান চলচ্চিত্র উৎসবের মঞ্চ সরগরম বেলাকে নিয়েই। এদিন তাঁর অভিনীত ‘ইসমাইল গোস্ট’ সিনেমাটির স্ক্রিনিং ছিল চলচ্চিত্র উৎসবে। আর তাই বেলা নিজের বাবা মহম্মদ হাদিদের সঙ্গে উপস্থিত হয়েছিলেন। হাঁটেন রেড কার্পেটে। আর তখনই ঘটে বিপত্তি। পোশাক বিভ্রাটের কারণে অন্তর্বাস দৃশ্যমান হয়ে পড়ে। আর এরপরেই একের পর এক ক্যামেরার ঝলকানি। পুরো ব্যাপারটি বুঝতে পেরে হলিউড অভিনেত্রী নিজেই বেশ অস্বস্তিতে পড়েন। রেড কার্পেটে আর বেশিক্ষণ থাকেননি। এখানেই শেষ নয়, পরে একটি টপ পরা নিয়েও বিতর্কে জড়িয়েছেন বেলা। যেখানে তিনি কোনও অন্তর্বাস পরেননি।
দেখুন ছবি: 


ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে। তবে এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি বেলা হাদিদ। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বহু অভিনেতা-অভিনেত্রী পোশাক বিভ্রাটের সম্মুখীন হয়েছেন। এখন দেখার গোটা ব্যাপারটি কীভাবে সামলান বেলা হাদিদ।
[মসজিদে আক্রান্ত হয়ে আরএসএস-কে দুষলেন বরকতি]
সর্বশেষ খবর
-
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুন! রবি সকালে পুকুরে উদ্ধার দেহ, বিক্ষোভ জনতার
-
৩১৩ কোটি টাকা বরাদ্দ, চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
ইনস্টাগ্রামে যৌন নির্যাতন সংক্রান্ত কনটেন্ট! বিতর্কে মেটা
-
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ফের পিছোল ভারত, কোথায় বাংলাদেশ-পাকিস্তান?
-
চুরি বন্ধ হতেই হু হু করে বাড়ছে রাম মন্দিরের আয়, দৈনিক কত অনুদান জমা পড়ছে দানবাক্সে?