সম্প্রতি ‘নিট’ কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করে ‘ককরোচ জনতা পার্টি’। যে প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল হয় রাজধানী। সেই প্রেক্ষিতে পাঞ্জাবি অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের (Diljit Dosanjh) ‘বেফাঁস’ মন্তব্যে আরশোলার রোষানলে আগেই পড়েছিলেন দিলজিৎ। এবার প্রকাশ্যে ধিক্কার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠতা অভিজিৎ দীপকের (Abhijeet Dipke)।
আরও পড়ুন:
‘সিজেপি’র জন্মদাতা অভিজিৎ গায়ক রবিন্দর সিং, ওরফে কাকার এই আন্দোলনে অংশগ্রহণকে হাতিয়ার করেই দিলজিৎকে বিঁধেছেন। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কাকা তাঁর ‘দ্য ফিফটি’ সহ অভিনেতা সিদ্ধার্থ ভরদ্বাজকে সঙ্গে নিয়ে যন্তর মন্তরে পৌঁছান। সেখানে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎ দীপকে কাকাকে দেখিয়ে বলেন, “ইনিও একজন শিল্পী, ভাই।” অভিজিতের এই মন্তব্যকে অনেকেই দিলজিৎ দোসাঞ্ঝকে খোঁচা বলেই মনে করছেন।
View this post on InstagramAdvertisement
এই ভাবনার নেপথ্যে কী কারণ? সম্প্রতি ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মেতেছিলেন পাঞ্জাবি পপস্টার। সেখানেই গায়ক-অভিনেতার উদ্দেশে জনৈক ভক্ত প্রশ্ন ছুড়ে দেন- ‘ককরোচ জনতা পার্টির বিক্ষোভ নিয়ে আপনার কী মত?’ জবাবে দিলজিৎ সাফ বলেন, “যন্তর মন্তর কি প্রতিবাদের জায়গা? ভাই, আমাকে এসব বিক্ষোভ থেকে দূরেই রাখো। আমি একজন শিল্পী, নেতা নই। সব তো একজীবনে ঠিকঠাক হয় না।”

আরও বলেছিলেন, “দেখুন, এই পৃথিবীতে সবকিছু কখনওই পুরোপুরি ঠিক হতে পারে না। তাই যাঁরা প্রতিবাদ করছেন তাঁদের আন্তরিক অভিনন্দন। আর যাঁদের জন্য এই প্রতিবাদ হচ্ছে তাঁদেরও অভিনন্দন। কারণ আমি এই বিষয়ে কিছুই জানি না।” আসলে মাসখানেক আগেই দিলজিতের রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা চাউড় হয়। শোনা যাচ্ছিল, বিজেপির হাত ধরেই রাজৈনতিক কেরিয়ার শুরু করতে পারেন গায়ক-অভিনেতা।

দিলজিৎ বর্তমানে পাঞ্জাবের ‘একমেবাদ্বিতীয়ম’ মেগাস্টার। একাধারে গায়ক হিসেবে তিনি যেমন আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন, তেমনই সিনেমার পর্দায় নিজস্ব ক্যারিশ্মায় আসমুদ্রহিমাচলের মনে ঝড় তোলেন। অতঃপর পাঞ্জাবের ভোটবাক্স ভারী করতে এমন একজন তারকা যে মোক্ষম অস্ত্র হতে পারেন, তা বলাই বাহুল্য। জল্পনার পালে হাওয়া লাগতেই দিলজিৎ স্পষ্ট জানিয়ে দেন যে, “আমার কাজ মানুষকে বিনোদন দেওয়া। কোনওদিন রাজনীতিতে যোগ দেব না।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মৃত্যু জল্পনার মাঝেই মোজতবার প্রথম ভিডিও প্রকাশ ইরানের! কোথায় আছেন সুপ্রিম লিডার?
-
উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টি, ভাসবে কলকাতাও! কবে পিছু ছাড়বে বর্ষণ?
-
আসছেন না যাত্রীরা! বেনজিরভাবে সময়ের অনেক আগেই কার্যত শেষ অমরনাথ যাত্রা
-
বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্সে রুপো বসন্তের, হাই জাম্পে ভারতের নতুন ইতিহাস
-
২ কয়লা মাফিয়াকে নিয়ে তল্লাশি এসটিএফের, বিরাট অস্ত্রভাণ্ডারের খোঁজ ইসিএলের পরিত্যক্ত আবাসনে!