Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Diljit Dosanjh

‘আমি নেতা নই…’, ককরোচ পার্টির বিক্ষোভ নিয়ে বোমা ফাটালেন দিলজিৎ!

সম্প্রতি 'নিট' কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করে 'ককরোচ জনতা পার্টি'। যে প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল হয় রাজধানী। সংশ্লিষ্ট ইস্যুতে কী মত দিলজিৎ দোসাঞ্ঝের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ১৭:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ১৭:২৩

options
link
‘আমি নেতা নই…’, ককরোচ পার্টির বিক্ষোভ নিয়ে বোমা ফাটালেন দিলজিৎ! zoom
ককরোচ পার্টির বিক্ষোভ নিয়ে কী বললেন দিলজিৎ দোসাঞ্ঝের? 
Advertisement

জন্মলগ্ন থেকেই শিক্ষাব্যবস্থার দুর্নীতি, প্রশ্নফাঁস, পরীক্ষায় ব্যাপক খরচ এবং সার্বিকভাবে পড়ুয়াদের প্রতি কেন্দ্রের দায়বদ্ধতার অভাব নিয়ে আন্দোলন করে চলেছে ককরোচ জনতা পার্টি। সম্প্রতি ‘নিট’ কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করে ‘ককরোচ জনতা পার্টি’। যে প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল রাজধানী। হাজার হাজার ‘ককরোচ’ অনুগামীদের উপস্থিতির জেরে আঁটসাঁট করা হয় দিল্লির নিরাপত্তা। সংশ্লিষ্ট ইস্যুতে এবার মুখ খুললেন দিলজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh)।

মাসখানেক আগেই দিলজিতের রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা চাউড় হয়। শোনা যাচ্ছিল, বিজেপির হাত ধরেই রাজৈনতিক কেরিয়ার শুরু করতে পারেন গায়ক-অভিনেতা। কারণ সাতাশ সালে পাঞ্জাবের বিধানসভা নির্বাচন।

সম্প্রতি ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মেতেছিলেন পাঞ্জাবি পপস্টার। সেখানেই গায়ক-অভিনেতার উদ্দেশে জনৈক ভক্ত প্রশ্ন ছুড়ে দেন- ‘ককরোচ জনতা পার্টির বিক্ষোভ নিয়ে আপনার কী মত?’ জবাবে দিলজিৎ সাফ বলেন, “যন্তর মন্তর কি প্রতিবাদের জায়গা? ভাই, আমাকে এসব বিক্ষোভ থেকে দূরেই রাখো। আমি একজন শিল্পী, নেতা নই। সব তো একজীবনে ঠিকঠাক হয় না।” আসলে মাসখানেক আগেই দিলজিতের রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা চাউড় হয়। শোনা যাচ্ছিল, বিজেপির হাত ধরেই রাজৈনতিক কেরিয়ার শুরু করতে পারেন গায়ক-অভিনেতা। কারণ সাতাশ সালে পাঞ্জাবের বিধানসভা নির্বাচন।

Advertisement
Diljit Dosanjh breaks silence on the Cockroach Janata Party protest
ককরোচ পার্টির বিক্ষোভ নিয়ে কী বললেন দিলজিৎ দোসাঞ্ঝের?

বিজেপির ‘পাখির চোখ’ যে আপাতত পাঞ্জাবের বিধানসভা ভোট, তা বলাই বাহুল্য। আর ভোটবাক্স ভারী করতে প্রচারের ময়দানে তারকামুখের ঝলক, এদেশে নতুন নয়। দিলজিৎ বর্তমানে পাঞ্জাবের ‘একমেবাদ্বিতীয়ম’ মেগাস্টার। 

এই মুহূর্তে গোটা দেশের বাইশ রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। সেই মানচিত্রে পাঞ্জাবকেও এবার জুড়তে চাইছে গেরুয়া শিবির। অতঃপর বিজেপির ‘পাখির চোখ’ যে আপাতত পাঞ্জাবের বিধানসভা ভোট, তা বলাই বাহুল্য। আর ভোটবাক্স ভারী করতে প্রচারের ময়দানে তারকামুখের ঝলক, এদেশে নতুন নয়। দিলজিৎ বর্তমানে পাঞ্জাবের ‘একমেবাদ্বিতীয়ম’ মেগাস্টার। একাধারে গায়ক হিসেবে তিনি যেমন আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন, তেমনই সিনেমার পর্দায় নিজস্ব ক্যারিশ্মায় আসমুদ্রহিমাচলের মনে ঝড় তোলেন। অতঃপর পাঞ্জাবের ভোটবাক্স ভারী করতে এমন একজন তারকা যে মোক্ষম অস্ত্র হতে পারেন, তা বলাই বাহুল্য। জল্পনার পালে হাওয়া লাগতেই দিলজিৎ স্পষ্ট জানিয়ে দেন যে, “আমার কাজ মানুষকে বিনোদন দেওয়া। কোনওদিন রাজনীতিতে যোগ দেব না।” সেই প্রেক্ষিতেই এবার ককরোচ জনতা পার্টি নিয়ে প্রশ্নের মুখে পড়ে সেই একই কথার পুনরাবৃত্তি করলেন ‘পাঞ্জাব দি পুত্তর’। সাফ জানিয়ে দেন এহেন কোনও ইস্যুতে মন্তব্য তিনি করবেন না।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.