সকলকে অবাক করে প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন অরিজিৎ সিং (Arijit Singh)। অনুরাগীদের কাছে যা ছিল বিনা মেঘের বজ্রপাতের মতো। তাবড় তাবড় শিল্পীদেরও যেন নাড়িয়ে দিয়েছে এই সিদ্ধান্ত। অনেকেই অরিজিতের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। কেউ কেউ আবার এই সিদ্ধান্তে হতাশ হয়েছেন। এবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার (Ismail Darbar)।
আরও পড়ুন:
ইসমাইল বলেন, “অরিজিতের ব্যবসায়িক বুদ্ধি যথেষ্ট তুখোড়। আমি বলতে চাই অরিজিৎ বোকা নন। তিনি যথেষ্ট বুদ্ধিমান। সঙ্গীতশিল্পী হিসাবে যথেষ্ট ভালো, ততটাই তিনি বুদ্ধিমান।”
সম্প্রতি ইসমাইল দরবার এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খোলেন। তিনি বলেন, “আমার এই সিদ্ধান্তে খুবই খারাপ লেগেছে। কারণ, আমি ওঁর সঙ্গে কাজ করার সুযোগ পেলাম না। আমার নিজের জন্য দুঃখ হয়েছে। আমি ওঁর সঙ্গে কাজ করতে চাই। আমি ওঁকে অন্যরকম কাজ করতে দেখতে চাই। কিছু সঙ্গীত পরিচালকের জন্য তিনি একই ধরনের কাজ করছিলেন। তিনি যে কাজ করেছেন তা অতুলনীয়। আমিও নিজের কাজ ভালোভাবেই করছি। তবে আমাদের উচিত একসঙ্গে কিছু অন্যরকম কাজ করার। ঠিক এই কারণে আমি অরিজিতের সিদ্ধান্তে দুঃখিত।”
তিনি আরও বলেন, “অরিজিৎ জানেন আমরা বর্তমানে সোশাল মিডিয়ায় যুগে বাস করছি। তিনি যদি টি-সিরিজের সঙ্গে গান করেন, তবে সেই একইধরনের গান হচ্ছে। তাতে কোম্পানি লাভবান হচ্ছে। অরিজিতের ব্যবসায়িক বুদ্ধি যথেষ্ট তুখোড়। আমি বলতে চাই অরিজিৎ বোকা নন। তিনি যথেষ্ট বুদ্ধিমান। সঙ্গীতশিল্পী হিসাবে যথেষ্ট ভালো, ততটাই তিনি বুদ্ধিমান। এটা জেনে খুশি হয়েছি তিনি যেটা চান না সে কাজ করছেন না।” ইসমাইল দরবার অরিজিতের ঢালাও প্রশংসা করে বলেন, “কোনও সংস্থার জন্য নয়। কঠোর পরিশ্রম এবং ভগবানের আশীর্বাদে তিনি সাফল্যের এমন উচ্চতায় পৌঁছেছেন। তিনি যদি আমার কাছে আসেন। আমি তাঁকে বলবে আমার সঙ্গে একটি কাজ করার। একটু পাগল তো, তাই হয়তো গাইবেন না।” পরবর্তীতে অরিজিৎ ও ইসমাইলকে একসঙ্গে কাজ করতে দেখা যায় কিনা, সেটাই দেখার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দার্জিলিং স্টেশনে ভেঙে পড়ল টয় ট্রেনের লোকোশেডের একাংশ! আহত ৭ রেলকর্মী, দিনভর বাতিল জয় রাইড
-
মেডিক্যাল এমার্জেন্সি? হেলথ ইনসিওরেন্স ক্লেম নিয়ে যা না জানলেই নয়
-
জন্মাষ্টমীতে নাড়ু গোপালকে দিতেই হবে ৫৬ ভোগ, কারণ জানেন? কী বলছে পুরাণ
-
৬০ ঘণ্টা নেপালের ‘মৃত্যুস্তূপে’! উদ্ধার হতেই মা-বাবাকে শিশুকন্যার প্রশ্ন, ‘বাঁচাতে এলে না কেন?’
-
হিংসা রুখতে ভোটগণনায় বিরাট বদলের ভাবনা! কেন্দ্রের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট