Jacqueline Sukesh

Jacqueline Fernandez: জ্যাকলিনকে কাছে পেতে ৫০০ কোটি টাকার সিনেমা তৈরির প্রস্তাব দেয় ‘ঠগবাজ’ সুকেশ!

জ্যাকলিনকে নাকি অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখতে, এমন দাবি ছিল সুকেশের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০২২, ১৮:২৫

options
link
Jacqueline Fernandez: জ্যাকলিনকে কাছে পেতে ৫০০ কোটি টাকার সিনেমা তৈরির প্রস্তাব দেয় ‘ঠগবাজ’ সুকেশ!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) সঙ্গে ‘ঠগবাজ’ সুকেশ চন্দ্রশেখরের সম্পর্ক নিয়ে একের পর এক তথ্য প্রকাশ্যে আসছে। এবার শোনা যাচ্ছে, জ্যাকলিনকে কাছে পেতে নাকি পাঁচশো কোটি টাকার সিনেমা তৈরির টোপ দিয়েছিল সুকেশ  (Sukesh Chandrasekhar)।

Advertisement

 

Advertisement

শোনা গিয়েছে, জ্যাকলিনের সঙ্গে পরিচয় হওয়ার আগে তাঁর সম্পর্কে অনেক খোঁজখবর নিয়েছিল সুকেশ। সে ভালভাবেই জানত, তখন অভিনেত্রীর হাতে কোনও বড় বলিউড প্রজেক্ট ছিল না।  সেই সুযোগ নিয়েই ৫০০ কোটি টাকা বাজেটের সিনেমা তৈরির প্রস্তাব দিয়েছিল। সুপারহিরো ফিল্মের সিরিজ তৈরি করার প্রস্তাব দিয়েছিল সুকেশ। জ্যাকলিনকে নাকি অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখতে, এমনটাই জানিয়েছিল সে।

Advertisement

[আরও পড়ুন: বাসর রাত কাটিয়েই নতুন বউকে তালাক দিল বর! কী এমন ঘটল?

বলিউড অভিনেত্রীকে নাকি সুকেশ বুঝিয়েছিল, তাঁর মতো একজন অভিনেত্রীর সুপারহিরো ফিল্মে মুখ্য ভূমিকায় অভিনয় করা উচিত। সেই ছবির জন্য সে ৫০০ কোটি টাকা দিতে প্রস্তুত। হলিউড থেকে অভিজ্ঞ VFX আর্টিস্ট আনার প্রস্তাবও দিয়েছিল সুকেশ। 

 

আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশের সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে যায়। জ্যাকলিন ও সুকেশের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হয়। সূত্রানুসারে, গত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ওই ছবি তোলা হয়েছিল। সেই সময় অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত ছিল সুকেশ। দিল্লির রোহিণী জেলে আপাতত বন্দি কুখ্যাত ‘ঠগবাজ’।

সূত্রের খবর মানলে, সুকেশের কাছ থেকে গুচ্চির ব্যগ, জিমের পোশাক, দামী ব্র্যান্ডের জুতো, দু’টি হীরের আংটি, একধিক ব্রেসলেট পেয়েছেন বলেই নাকি ইডি অফিসারদের জানিয়েছেন জ্যাকলিন। এদিকে সুকেশের দাবি মানলে, জ্যাকলিনকে সে মোট ৭ কোটি টাকার গয়না দিয়েছে। আমেরিকায় থাকেন জ্যাকলিনের বোন। তাঁকে প্রায় এক কোটি টাকা লোন অফার করার পাশাপাশি একটি BMW গাড়িও দিয়েছে। জ্যাকলিনের মাকে দিয়েছে একটি পোর্শে গাড়ি। অভিনেত্রীর পরিবারকে একটি দামী ইটালিয়ান গাড়ি দিয়েছে বলেও দাবি করেছে সুকেশ। জ্যাকলিনের পাশাপাশি অভিনেত্রী নোরা ফতেহিকেও নাকি একাধিক দামী উপহার দিয়েছিল সুকেশ। সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে বলেই খবর।

[আরও পড়ুন: আসছে ‘বজরঙ্গি ভাইজান ২’, কবে ছবির শুটিং শুরু? জানালেন সলমন]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.