২০২৪ সালে গণপতি উৎসবের আবহে প্রথমবার মাতৃত্বের ইনিংস শুরু করেছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বছর দুয়েক বাদে আবারও অন্তঃসত্ত্বা অভিনেত্রী। সম্প্রতি মেয়ে দুয়ার জন্মদিনে ম্যাটারনিটি ফটোশুটের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছিলেন ‘মস্তানি’। স্বামী-সন্তানের সঙ্গে সেসব সাদাকালো ফ্রেমে দীপিকার মাতৃত্বকালীন লাবণ্য যেন ঠিকরে বেরচ্ছিল। হবু সুপারস্টার মায়ের ছবি দেখে ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিলেও নেটভুবনের একাংশ প্রশ্ন ছুড়েছিল, ‘দীপিকা পাড়ুকোন কি আদৌ অন্তঃসত্ত্বা, নাকি এটা নকল বেবি বাম্প?’ এহেন কটাক্ষ নজর এড়ায়নি নায়িকার। অতঃপর নিন্দুকদের উদ্দেশে মোক্ষম জবাব ছুড়়তেও পিছপা হলেন না ‘মস্তানি’।
আরও পড়ুন:
“বিষয়টা কী অদ্ভূত না, সমাজে তারকাদের কীরকম চোখে দেখা হয়! মাতৃত্ব নিয়ে সব তারকা মিথ্যে কথা বলেন না। হয়তো কেউ কেউ বলেন,…”
এই অবশ্য প্রথম নয়। বছর দুয়েক আগেও স্ফীতোদর নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় দীপিকাকে। চব্বিশের লোকসভার আবহে রণবীরের সঙ্গে ভোট দিতে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছিলেন অভিনেত্রী। সেসময়ে পোশাকের ভিতর থেকে হালকা বেবি বাম্প দেখে একাংশ প্রশ্ন ছুড়েছিল, নায়িকা কি আদৌ মা হচ্ছেন? কারণ সময়ানুযায়ী দীপিকার বেবি বাম্প এতটাও স্পষ্ট নয়। তবে এবার ক্যামেরার সামনে খুল্লমখুল্লা স্ফীতোদর দেখিয়েও কটাক্ষের শিকার হতে হল অভিনেত্রীকে। তবে এবার আর চুপ থাকেননি দীপিকা।

আরশিয়া মুরজানি নামে জনৈক অনুরাগী সেই মর্মেই এক ভিডিও পোস্ট করে নিন্দুকদের তুলোধনা করেছেন। যেখানে তাঁকে বলতে শোনা যায়, “রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের ছবিগুলো এতই মিষ্টি যে এগুলো নিয়ে একটু কথা বলতেই হয়। বিষয়টা কী অদ্ভূত না, সমাজে তারকাদের কীরকম চোখে দেখা হয়! মাতৃত্ব নিয়ে সব তারকা মিথ্যে কথা বলেন না। হয়তো কেউ কেউ বলেন, আমি জানি না! কিন্তু দীপিকা পাড়ুকোন নিজের গর্ভাবস্থা নিয়ে মিথ্যে বলছেন না। তিনি যে দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন, তা স্পষ্ট। এই সময়টা ওঁকে নিজের মতো উপভোগ করতে দিন।” আর অনুরাগীর ভাগ করে নেওয়া এহেন পোস্টেই লাইক ঠুকে সমর্থন জানানোর পাশাপাশি নিন্দুকদেরও জবাব দিলেন তিনি। অতঃপর মস্তানি যে একঢিলে দুই পাখি মারলেন, তা বলাই বাহুল্য।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বিগ বস বাংলা’র দূর্গে রহস্যময়ী! ‘স্পিটসভিলা’ কাঁপানো ‘ক্যুইন’ কি এবার কোণঠাসা করবেন নন্দিনীকে?
-
জোড়া ছোবলে বাংলাদেশে ‘মড়ক’, হামের ‘মৃত্যুবাণে’ নিহত ১০৭৬ শিশু, ডেঙ্গুতে প্রাণ গেল ২০০!
-
মনসা পুজোর বিসর্জনে নৌকা বাইচ, ৭০ বছরের ঐতিহ্যে মাতল কানমারী
-
ত্রিকোণ প্রেমের জেরে শপিং মলে বন্ধুর গলায় ছুরির কোপ! নিউটাউনে রক্তারক্তি
-
শিক্ষক-শিক্ষাকর্মীরাও পাবেন বকেয়া ডিএ, ‘তবে কিছুটা সময় লাগবে’, হাই কোর্টে জানাল রাজ্য