Dev

‘আপনারা রেকর্ড করবেন না…’, পাইরেসি রুখতে দর্শকদের কাছে বিশেষ আবেদন দেবের

আর কী লিখলেন দেব?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২০, ২০২৩, ১০:০১

options
link
‘আপনারা রেকর্ড করবেন না…’, পাইরেসি রুখতে দর্শকদের কাছে বিশেষ আবেদন দেবের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্য়েই দেবের বাঘা যতীন ছবি নিয়ে হইচই পড়ে গিয়েছে সিনেপ্রেমীদের মধ্য়ে। দর্শকদের কথায়, এই ছবিতে দেব নিজের সেরাটা দিয়েছেন। তাক লাগিয়েছে তাঁর অভিনয়। বক্স অফিসও জমজমাট ‘বাঘা যতীন’। তবে ঠিক এরই মাঝে ছবির পাইরেসি আটকাতে দর্শকদের বিশেষ আবেদন করলেন দেব। সোশাল মিডিয়ায় তিনি লিখলেন, ‘দয়া করে রেকর্ড করবেন না…।’

Advertisement

দেব তাঁর এক্স প্রোফাইলে লিখলেন, ‘একটাই রিকোয়েস্ট সবাইকে, কেউ প্লিজ ছবি দেখতে দেখতে ছবির কোনও ক্লিপ রেকর্ড করে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। কেবল বাঘা যতীন নয়, এই সময় অন্যান্য যে যে ছবি চলছে সবগুলোই তাই।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মহাপঞ্চমীতে দেব-প্রসেনজিৎ, আবির-কোয়েলের মহালড়াই! অগ্রিম বুকিংয়ে কার স্কোর কত?]

সিনেমা হলে ছবি দেখার সময় অনেকেই ছবির কিছু দৃশ্য ফোনে রেকর্ড করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন। যা পরে ভাইরালও হয়। এই ধরনের আচরণে ছবির আসল মজাও নষ্ট হয় বলে জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকে।

প্রযোজক হিসেবে হোক কিংবা অভিনেতা, নতুন নতুন ছবিতে সারপ্রাইজ দিতে দেবের জুড়ি মেলা ভার। ব্যোমকেশ হোক কিংবা বাঘা যতীন বা গোলন্দাজ। বছর খানেক ধরেই পর্দায় নতুন অবতারে ধরা দিচ্ছেন দেব। লুক নিয়ে যেভাবে এক্সপেরিমেন্ট করছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এবারও তার ব্যতিক্রম হয়নি।

[আরও পড়ুন: ‘আমরাই শুরু করেছিলাম’, নস্ট্যালজিক ‘লক্ষ্মী কাকিমা’, দেখুন অপরাজিতা আঢ্যর পাড়ার পুজো]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.