Vijay Deverakonda- Rashmika Mandanna

বিয়ের দেড় মাসেই অন্তঃসত্ত্বা রশ্মিকা! ‘আমরা এখন ২ থেকে ৩’, বাবা হচ্ছেন বিজয়?

সদ্য বৈবাহিক জীবনের একমাস পূর্তিতে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন 'বিরোশ'। এবার দেড় মাসের মাথায় রশ্মিকার পোস্টে তোলপাড় নেটদুনিয়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ২০:৩৯

options
link
বিয়ের দেড় মাসেই অন্তঃসত্ত্বা রশ্মিকা! ‘আমরা এখন ২ থেকে ৩’, বাবা হচ্ছেন বিজয়?
বিজয়-রশ্মিকার নতুন অধ্যায়? ছবি- ইনস্টাগ্রাম

গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় আসরে সাতপাকে বাঁধা পড়েন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা (Vijay Deverakonda- Rashmika Mandanna)। খ্যাতনামা দক্ষিণী সেলেবদম্পতির স্বপ্নের মতো বিয়ের অনুষ্ঠান, রিসেপশনের প্রতিটা মুহূর্ত নিয়ে দেশজুড়ে কম চর্চা হয়নি। সদ্য বৈবাহিক জীবনের একমাস পূর্তিতে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ‘বিরোশ’। এবার দেড় মাসের মাথায় দুই থেকে তিন হওয়ার সুখবর শোনালেন বিজয়-রশ্মিকা।

Advertisement
Is Rashmika Mandanna pregnant with Vijay Deverakonda?
থাইল্যান্ডে ‘বাডিমুন’-এ বিজয়-রশ্মিকা। ছবি: ইনস্টাগ্রাম

সেলেবদের হাঁড়ির খবর নিয়ে বরাবরই অনুরাগীমহলের কৌতূহল। বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়! গত দেড় মাসে যেন আরও বেশি লাইমলাইটে সেলেবদম্পতি। এবার ‘বিগ ফ্রাইডে নিউজ’ ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে। সদ্য ইনস্টাগ্রামে ব্যঙ্গচিত্রের ভিডিও শেয়ার করেছেন বিজয়-রশ্মিকা। সেই পোস্টের ক্যাপশনেই উল্লেখ, ‘আমরা এখন তিনজন’। আর নবপরিণীতা নায়িকার এহেন পোস্টই আপাতত সোশাল পাড়ার চর্চায়। বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার অনুরাগীমহলেও উল্লাসের জোয়ার। যদিও আনুষ্ঠানিকভাবে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেননি সেলেবদম্পতি। তবে এহেন পোস্টের ক্যাপশনে দুয়ে দুয়ে চার করে ভক্তদের অনুমান, এবার হয়তো মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বিজয়-রশ্মিকা। তবে শুভেচ্ছার সঙ্গে সঙ্গী হয়েছে নেটদুনিয়ার কৌতূহলী নীতিপুলিশদের তীর্যক বাক্যবাণও!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেলেবদম্পতির ‘তিন হওয়া’র পোস্টে প্রাণভরা শুভেচ্ছা জানিয়েছেন, তখন আরেকাংশ আবার প্রশ্ন তুলেছেন, ‘তাহলে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন?’ কেউ বা আবার আলিয়া ভাটের প্রসঙ্গ টেনেও রশ্মিকার সঙ্গে তুলনা শুরু করেছেন। তাদের প্রশ্ন, ‘আলিয়াও অন্তঃসত্ত্বা অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেছিলেন, আপনিও কি তাই করলেন?’

একাংশ যখন সেলেবদম্পতির ‘তিন হওয়া’র পোস্টে প্রাণভরা শুভেচ্ছা জানিয়েছেন, তখন আরেকাংশ আবার প্রশ্ন তুলেছেন, ‘তাহলে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন?’ কেউ বা আবার আলিয়া ভাটের প্রসঙ্গ টেনেও রশ্মিকার সঙ্গে তুলনা শুরু করেছেন। তাদের প্রশ্ন, ‘আলিয়াও অন্তঃসত্ত্বা অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেছিলেন, আপনিও কি তাই করলেন?’ এহেন নানা কটু কথায় ভরে গিয়েছে পোস্টের মন্তব্য বাক্স। তবে উল্লেখ্য, রশ্মিকা মন্দানা তাঁর পোস্টে ‘টেরিবলি টাইনি’ নামক এক অ্যাকাউন্টকে ট্যাগ করেছে। যা দেখে আবার একাংশের কৌতূহল, ‘আদৌ মা-বাবা হচ্ছেন না নতুন কাজের খবর ভাগ নেওয়ার অভিনব পন্থা?’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.