রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে রুপোলিজগতে প্রতিবাদের আগুন! গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে আউটডোরে শুটিং করাকালীন কীভাবে সমুদ্রে তলিয়ে গেলেন অভিনেতা? রাহুলের বেঘোরে প্রাণ হারানোর দায় কার? ঠিক কী ঘটেছিল সেদিন? এহেন অজস্র প্রশ্নের সঠিক উত্তরের অপেক্ষায় অভিনেতার প্রিয়জনরা। নিরপেক্ষ তদন্তের দাবিতে সরগরম টালিগঞ্জের স্টুডিওপাড়াও। এমতাবস্থায় টলিউডে ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান।
“এই মর্মান্তিক ঘটনা শুধু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, গোটা ভারতবর্ষের সিনেদুনিয়ার শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা ব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সেখানে আমরা কী পদক্ষেপ গ্রহণ করছি, সেটা গত কয়েক দিন ধরেই আলোচনা চলছে। এবং ব্যাপারটা আমার কাছে বিস্ময়কর যে কেন আমরা এখনও কোনও পদক্ষেপ করতে পারছি না। এবার প্রশ্ন উঠতেই পারে যে ফেডারেশন স্বতন্ত্রভাবে কেন কোনও পদক্ষেপ করছে না?….”
আরও পড়ুন:
৪ মার্চ, শনিবার টেকনিশিয়ান স্টুডিও থেকে মিছিলের ডাক দিয়েছে নাগরিক সমাজ। সেই জমায়েত নিয়েও সিনেদুনিয়ার অন্দরে প্রশ্ন! কে বা কারা ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান তুলে মিছিলের ডাক দিয়েছে? কৌতূহল সর্বত্র। বৃহস্পতিবারই সংশ্লিষ্ট মিছিলে যোগ দেওয়ার কথা জানান ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত। এবার সেই মিছিলে অংশ নেওয়ার আবেদন জানালেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর তরফে যোগাযোগ করা হলে ফেডারেশন সভাপতি জানান, “রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু আমাদের সকলের কাছেই খুব কষ্টের। এবং এই মুহূর্তে অনেকগুলো প্রশ্ন উঠছে। এই মর্মান্তিক ঘটনা শুধু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, গোটা ভারতবর্ষের সিনেদুনিয়ার শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা ব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সেখানে আমরা কী পদক্ষেপ গ্রহণ করছি, সেটা গত কয়েক দিন ধরেই আলোচনা চলছে। এখনও আমরা সুনির্দিষ্ট কোনও পদক্ষেপ নিতে পারিনি। আমরা খুব সন্দিহানও। এবং ব্যাপারটা আমার কাছে বিস্ময়কর যে কেন আমরা এখনও কোনও পদক্ষেপ করতে পারছি না। এবার প্রশ্ন উঠতেই পারে যে ফেডারেশন স্বতন্ত্রভাবে কেন কোনও পদক্ষেপ করছে না? যেহেতু বিষয়টা আর্টিস্ট ফোরামের এবং সংশ্লিষ্ট সংগঠন ফেডারেশনের অন্তর্ভুক্ত নয়, সেটি একটি স্বতন্ত্র সংস্থা। তাই তারা যতক্ষণ না নিজস্ব সদস্যকে নিয়ে কোনও পদক্ষেপ করবে বা সিদ্ধান্ত নেবে, ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে কোনও পদক্ষেপ করা সম্ভব নয়। এবং অভিনেতার পরিবার কী পদক্ষেপ করছে, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। প্রিয়াঙ্কাকে নিয়ে আর্টিস্ট ফোরামের পদক্ষেপ করা উচিত বলে মনে করছি। ফেডারেশন সর্বতোভাবে সহায়তা করবে।”

জানা গিয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি জরুরি বৈঠক বসে। ওই বৈঠকে এসেছিলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও। অভিনেতার আকস্মিক মৃত্যুর পূর্ণ তদন্তের দাবিতেই এই বৈঠক ডাকা হয়েছিল বলে খবর। যেখানে উপস্থিত ছিলেন প্রযোজক নিসপাল সিং রানে, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল ও দেব। ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত ইতিমধ্যেই ‘জাস্টিস ফর রাহুল’ মিছিলে শামিল হওয়ার কথা জানিয়েছেন। মিছিলে ইন্দ্রদীপ দাশগুপ্ত, শ্রীজাত, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, রাজ চক্রবর্তী, কৌশিক সেন, অপর্ণা সেন, রাজা চন্দ, স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, রানা সরকার-সহ আরও অনেকের এদিন মিছিলে পা মেলানোর কথা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিতর্কিত গোল বাতিলেই হার! অদম্য লড়াইয়ের পরও মেসিদের বিরুদ্ধে ট্র্যাজিক নায়ক সালাহ
-
নাগাল্যান্ডের ভুয়ো লাইসেন্সে কেনা পিস্তল দেখিয়ে তাণ্ডব চালাত মিনি ফিরোজ, উদ্ধার সেই ‘বিদেশি’ পিস্তল
-
বিশ্বকাপে অব্যাহত মেসি মহাকাব্য! দু’গোলে পিছিয়ে পড়েও নাটকীয় জয়ে শেষ আটে আর্জেন্টিনা
-
কলকাতা, হাওড়ায় পুরভোট নভেম্বরের শেষেই! ৬০টি ওয়ার্ডে ভাগ হবে হাওড়া
-
১৬০ কোটির সন্দেহজনক লেনদেন, তৃণমূলের টাকাতেই বিমান-হেলিকপ্টার কেনে সংস্থা! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য