সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালি পরিচালকের হাত ধরে আবারও একসঙ্গে জুটি বেঁধেছেন অমিতাভ এবং শাহরুখ৷ শুধু তাই নয় দ্বিতীয়বারের জন্য জুটি বাঁধছেন তাপসী পান্নু এবং অমিতাভ বচ্চন৷ বিগ বি এবং বাদশাহের জুটি মানেই সেই ছবি নিয়ে আগ্রহের অন্ত নেই দর্শকদের৷ তাই গত কয়েকমাস ধরে ‘বদলা’ নিয়ে কম আলোচনা করেননি অনুরাগীরা৷ সেই জল্পনার মাঝেই সামনে এল ছবির ফার্স্ট লুক৷
[দ্বিতীয় বিয়েও ভেঙে গেল শ্রাবন্তীর]
‘মহব্বতে’, ‘কভি খুশি কভি গাম’ ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অমিতাভ এবং শাহরুখ৷ জুটির জাদুতে একের পর এক ছবি বক্স অফিসে বাজিমাত করেছে৷ আবারও জুটি বেঁধেছেন বিগ বি এবং কিং খান৷ সুজয় ঘোষের আগামী ছবি ‘বদলা’-তে দেখা যাবে অমিতাভ বচ্চনকে৷ সেখানেই রয়েছেন শাহরুখও৷ তবে এবার স্ক্রিন শেয়ার করছেন না অমিতাভ এবং শাহরুখ৷ ওই ছবির প্রযোজকের ভূমিকায় কিং খান৷ স্প্যানিশ থ্রিলার ‘কনট্রাটিয়েম্পো’-এর রিমেক ‘বদলা’৷ একটি খুনের রহস্যের কিনারার প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘বদলা’৷ ছবির অধিকাংশ শুটিংই হয়েছে স্কটল্যান্ডে৷ ওই ছবিতে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে বিগ বি-কে৷ ইতিমধ্যেই সামনে এসেছে ছবির ফার্স্ট লুক৷ পিছন দিক থেকে এক ব্যক্তিকে দেখা গিয়েছে তাতে৷ কালো স্যুট পরে রয়েছেন তিনি৷ হাতে রয়েছে কালো ব্রিফকেস৷ এক্কেবারে কর্পোরেট লুকে দেখা গিয়েছে ওই ব্যক্তিকে৷ ওই ব্যক্তিই কি আদতে বিগ বি, ছবির ফার্স্ট লুক সামনে আসার পর তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন৷ অমিতাভ বচ্চনের পাশাপাশি ‘বদলা’ ছবিতে দেখা যাবে তাপসী পান্নুকেও৷ সমাজের ট্যাবু ভেঙে তিন মহিলার সত্যকে প্রতিষ্ঠা করার লড়াই নিয়ে তৈরি হয়েছিল ‘পিংক’৷ সেই ছবিতেও আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে৷ গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তাপসী৷ ‘পিংক’-এর পর এবার ‘বদলা’ ছবিতে আবারও অমিতাভের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি৷
[লম্বা সফরে সবাই ব্যস্ত ফোনে! বিরক্ত আশা ভোঁসলে]
চলতি বছরের ৮ মার্চ মুক্তি পেতে চলেছে ‘বদলা’৷ বিগ বি অভিনীত ‘ঠাগস অফ হিন্দোস্তান’ গত বছর হতাশ করেছিল দর্শকদের৷ তবে ‘বদলা’ দেখার পর আর হতাশ হতে হবে না বলেই আশা সিনে অনুরাগীদের৷
8th march pic.twitter.com/pKOnyYqdZg
— sujoy ghosh (@sujoy_g) January 14, 2019
সর্বশেষ খবর
-
‘থ্রি ইন ওয়ান’! দু’পক্ষের সন্তান নিয়ে মধুচন্দ্রিমায় ‘পারফেক্টশনিস্ট’ আমির
-
আজ উত্তরের ৫ জেলায় জারি কমলা সতর্কতা, রথে ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ
-
‘অবৈধ সরকার চলছে’, হাসিনার মৃত্যুদণ্ড প্রসঙ্গে তারেক প্রশাসনকে নিশানা দিলীপের
-
‘সহজতম’ প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে সেমিফাইনালে আর্জেন্টিনা! কী বলছেন স্কালোনি?
-
চুরির ‘অপবাদে’ বালককে হাত-পা বেঁধে মার, বস্তায় ভরে নদীতে ফেলার চেষ্টা!