Govinda

স্ত্রী সুনীতা একা, কোমলকে আগলে গণপতি দর্শনে গোবিন্দা, ভগবানকে সাক্ষী রেখে প্রেমে সিলমোহর!

Ganesh Chaturthi 2026: লালবাগচা রাজার দর্শনে গোবিন্দার সঙ্গে শাড়ি পরে ক্যামেরাবন্দি চর্চিত প্রেমিকা কোমল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১২:৪৯

options
link
স্ত্রী সুনীতা একা, কোমলকে আগলে গণপতি দর্শনে গোবিন্দা, ভগবানকে সাক্ষী রেখে প্রেমে সিলমোহর!
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দা। ছবি: সোশাল মিডিয়া

গণপতির সামনেই প্রেমে সিলমোহর দিলেন বলিউডের ‘চিচি’ ওরফে গোবিন্দা (Govinda)! বিগত বেশ কয়েকদিন ধরেই হাঁটুর বয়সি সহ অভিনেত্রীর সঙ্গে ‘হিরো নম্বর ওয়ান’-এর ‘প্যায়ার ইশক অউর মহাব্বত’- এর গুঞ্জনে সরগরম মায়ানগরীর টিনসেলটাউন। এবার গণেশ চতুর্থীর আবহেই লালবাগচা রাজাকে সাক্ষী রেখে সম্পর্ককে স্বীকৃতি দিলেন চর্চিত প্রেমিকযুগল! গোবিন্দার স্ত্রী সুনীতা একাই গিয়েছিলেন গপতি দর্শনে। সেলেব পাপারাজ্জিদের ক্যামেরায় দুই ভিন্ন চিত্র ধরা পড়তেই ফের উসকে গেল প্রেমের জল্পনা, তা বলাই বাহুল্য।

Advertisement

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে গোবিন্দা-কোমলের গণপতি দর্শনের মুহূর্ত। অভিনেতার পরনে ধবধবে সাদা কুর্তা-পায়জামা আর শাড়িতে সাবেক সাজে নজর কেড়েছেন কোমল রানি স্বর্ণকার। দুজনেই পুজোয় অংশ নেন, পুজো শেষে প্রসাদ বিতরণ করে পুরোহিতের থেকে কপালে তিলক আঁকেন দুজনেই। লালবাগচা রাজার দর্শন শেষে ভক্তদের উদ্দেশে দপহাত তুলে করজোড়ে প্রনাম করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Advertisement

হাসিমুখে তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে কথাও বলেন অভিনেতা। কোমলের সঙ্গে বেশ খোশ মেজাজেই ছিলেন তা বললে অত্যুক্তি হবে না। যুগলের লালবাগচা রাজার দর্শনের ভিডিও দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে নেটভুবনে। অতঃপর নেটিজেনের ধারণা সরাসরি সম্পর্কে সিলমোহর না দিলেও,  ভগবানের সামনে একসঙ্গে নীরবে বুঝিয়ে দিলেন তাঁরা একে অপরের কতটা কাছের। 

মায়ানগরীতে প্রায় সপ্তাহব্যাপী গণেশ চতুর্থী উদযাপিত হয়। সেলেব থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই লালবাগচা রাজার দর্শনে আসেন। সোমবার স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানাকে নিয়ে গমেশ দর্শন করেন বলিউডের ‘কিং’ শাহরুখ খানও। সেখানে স্ত্রী পাশে থাকতেও ম্যানেজার গৌরীর ওড়নায় ঘাম মুছে চর্চায় ‘বাদশা।’ এরপরই কোমলের সঙ্গে গোবিন্দার গণপতি দর্শন নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রে।  

Govinda with Komal Rani Swarnkar at Lalbaugcha Raja
গোবিন্দা, সুনীতা ও কোমল। সোশাল মিডিয়া

দীর্ঘ ৪০ বছর অর্থাৎ চার দশকের বেশি অভিনয় কেরিয়ারে গোবিন্দার সঙ্গে নাম জড়িয়েছে একাধিক অভিনেত্রীর। সেবিষয়ে অবশ্য সম্পূর্ণ অবগত স্ত্রী সুনীতা আহুজা। তারকাপত্নী আগেই জানিয়েছিলেন, এই সেই কোমল যাঁর সঙ্গে গোবিন্দার বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। মুম্বইয়ের বিমানবন্দরে চর্চিত প্রেমিকার সঙ্গে লেন্সবন্দি হতেই একের পর এক বিস্ফোরক দাবিতে আরও জোরাল হয়েছে বিতর্ক।

বিমানবন্দের কোমলের সঙ্গে একটি ভিডিও ভাইরাল হতেই নতুন করে আলোচনার কেন্দ্রে রয়েছেন ষাটোর্ধ্ব অভিনেতার ‘পরকীয়া’ চর্চা। ভাবমূর্তি নষ্ট ও সম্মানহানির অভিযোগে কড়া আইনি পদক্ষেপ নিয়েছেন গোবিন্দা। একশো কোটি ক্ষতিপূরণের হুঁশিয়ারিও দিয়েছিলেন গোবিন্দা। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.