Salman Khan

বান্দ্রায় সমুদ্রমুখী ‘প্রাসাদ’ তৈরি করছেন সলমন! ছাড়পত্র প্রশাসনের, শাহরুখের প্রতিবেশী হচ্ছেন?

পাঁচ দশকের ভালো'বাসা' বদলে নতুন আস্তানায় যাচ্ছেন সলমন খান। নতুন বাংলোয় কড়া নিরাপত্তা-সহ আর কী ব্যবস্থাপনা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ২০:২৫

options
link
বান্দ্রায় সমুদ্রমুখী ‘প্রাসাদ’ তৈরি করছেন সলমন! ছাড়পত্র প্রশাসনের, শাহরুখের প্রতিবেশী হচ্ছেন?
শাহরুখের প্রতিবেশী হচ্ছেন সলমন?

বিগত বাহান্ন বছরের ঠিকানা বদল করতে চলেছেন সলমন খান। এযাবৎকাল, গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট আর সলমন, পরস্পরের সমার্থক ছিলেন। সুপারস্টারের জন্মদিন থেকে ইদ কিংবা বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে ভাইজানের দর্শন পেতে সেই আইকনিক বাংলোর সামনেই ভিড় জমাতেন অনুরাগীকুল। কিন্তু এবার পাঁচ দশকের ভালো’বাসা’ বদলে নতুন আস্তানায় যাচ্ছেন সলমন খান। স্বাভাবিকভাবেই ভক্তদের কৌতূহল, ভাইজানের দর্শন পেতে এবার থেকে কোথায় যেতে হবে?

Advertisement

বলিউড মাধ্যম সূত্রে খবর, বান্দ্রায় সমুদ্রমুখী ‘প্রাসাদ’ তৈরি করছেন বলিউড সুপারস্টার। বন্ধু শাহরুখ খানও ওই এলাকারই বাসিন্দা। যদিও ভাইজান বান্দ্রারই বাসিন্দা ছিলেন, তবে এবার জানা গেল, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের অনতিদূরেই নতুন বাংলো তৈরি করতে চলেছেন তিনি। সূত্রের খবর, গত ১৬ জুন মহারাষ্ট্র ‘কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি’র (MCZMA) তরফে ছাড়পত্রও পেয়েছেন অভিনেতা। জানা যায়, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বাড়ি নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে অনুমোদন আবশ্যক। তবে বেঁধে দেওয়া হয়েছে কড়া শর্ত। খবর, বাড়ি তৈরির সময়ে এলাকার কোনও গাছ কাটা যাবে না। তা, সলমনের নতুন বাংলো কেমন হতে চলেছে? এহেন কৌতূহল অস্বাভাবিক নয়।

Advertisement

বান্দ্রার চিম্বাই এলাকার যে জমিতে ভাইজান বাংলো তৈরি করতে চলেছেন, সেটা তাঁর মা সালমা খানের মালিকানাধীন। এর আগেও নাকি ওই জমিতে একটি দোতলা বাড়ি ছিল, কিন্তু কাঠামোগতভাবে অনিরাপদ হওয়ায় ১৯৫৬ সালে সেটি ভেঙে ফেলা হয়।

খবর, বান্দ্রার চিম্বাই এলাকার যে জমিতে ভাইজান বাংলো তৈরি করতে চলেছেন, সেটা তাঁর মা সালমা খানের মালিকানাধীন। এর আগেও নাকি ওই জমিতে একটি দোতলা বাড়ি ছিল, কিন্তু কাঠামোগতভাবে অনিরাপদ হওয়ায় ১৯৫৬ সালে সেটি ভেঙে ফেলা হয়। এবার সেই জমিতেই মা-বাবার নামে ঝাঁ-চকচকে ছ’তলা বাংলো তৈরি করতে চলেছেন ভাইজান। সেলেবপাড়ার অন্দরে ফিসফাস, নতুন ওই বাংলোয় গ্রাউন্ড ফ্লোর ছাড়াও থাকবে স্টিল্ট পার্কিং। নির্মাণকাজের দায়িত্বে ‘সাচ ডেভেলপার্স’। উল্লেখ্য, ২০২৪ সালে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় গুলি চালিয়ে গোটা মায়ানগরীতে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল বিষ্ণোই গ্যাং। কিন্তু এবার নতুন বাংলোয় নাকি কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখছেন ভাইজান।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.