সাহিত্যের পাতা থেকে বড়পর্দায়। কলম বনাম তলোয়ারের লড়াই নিয়ে ছাব্বিশ সালের পুজোর পর্দায় আসছে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ (Emperor vs Sarat Chandra)। দ্রোহকালের প্রেক্ষাপটে সাহিত্য, রাজনীতি, সাম্রাজ্যবাদ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষায়কে একসূত্রে বেঁধে ইতিমধ্যেই প্রচারঝলকে কৌতূহলের পারদ চড়িয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। এবার খবর, বিশেষ অতিথি এই পিরিয়ড ড্রামায় দেখা যাবে কল্পন মিত্রকে (Kalpan Mitra)। যিনি এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা’ সিরিজ এবং ‘পদাতিক’ ছবিতে অভিনয় করেছেন।
আরও পড়ুন:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ ঠিক তেমনই এক সৃষ্টি, যা প্রকাশের পর ব্রিটিশ শাসকদের উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। প্রায় একশো বছর বাদে সেই ইতিহাস, সেই দ্রোহকালের প্রেক্ষাপটই এবার বড় পর্দায় ফিরিয়ে নিয়ে আসতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়।
‘পথের দাবী’র শতবর্ষের প্রাক্কালে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ফিরে দেখছে বাংলা সাহিত্যের এমন এক অধ্যায়কে, যেখানে শব্দ শুধু সাহিত্য ছিল না— ছিল প্রতিবাদের ভাষা। কিছু সৃষ্টি-সাহিত্য বরাবরই সময়ের দলিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ ঠিক তেমনই এক সৃষ্টি, যা প্রকাশের পর ব্রিটিশ শাসকদের উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। প্রায় একশো বছর বাদে সেই ইতিহাস, সেই দ্রোহকালের প্রেক্ষাপটই এবার বড় পর্দায় ফিরিয়ে নিয়ে আসতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। সেই বৃহত্তর আখ্যানেই কল্পনের চরিত্রটি বিশেষ মাত্রা যোগ করবে। ফেলুদার সাগরেদ ‘তোপসে’কে এবার দর্শকমহলের কাছে ‘দেবদাস’ অবতারে তুলে ধরতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়।

“‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এর জন্য আমার ক্লাসিক্যাল একটা মুখ দরকার ছিল দেবদাসের জন্য।…”
কল্পন মিত্রকে ‘দেবদাস’ চরিত্রে নির্বাচন প্রসঙ্গে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের মন্তব্য, “কল্পনের সঙ্গে আমার প্রথম আলাপ ‘ফেলুদা ফেরত’-এর সূত্রে। তারপর ‘ফেলুদার গোয়েন্দাগিরি’তে কাজ হয়েছে। আমাদের একটা বন্ধুত্ব হয়েছে। তারপর ও ‘পদাতিক’-এ ছিল। এমনকী ‘উইঙ্কল টুইঙ্কল’ ছবিতেও কল্পনের সঙ্গে কাজ করেছি। তবে সেটা ভোকাল আর্টিস্ট হিসেবে। কিন্তু ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এর জন্য আমার ক্লাসিক্যাল একটা মুখ দরকার ছিল দেবদাসের জন্য। তরুণ কাউকে চেয়েছিলাম। ওর চরিত্রটা এখানে অতিথি শিল্পীর। প্রস্তাব দিতেই কল্পন রাজি হয়ে গেল।”
‘দেবদাস’ চরিত্রটি সিনেমার পর্দায় বারবার উঠে এসেছে। অতীতে এই কাল্ট ক্লাসিক চরিত্রে যেমন পিসি বড়ুয়া, কেএল সায়গল, দিলীপ কুমারের মতো তাবড় কিংবদন্তিরা অভিনয় করেছেন, তেমনই পরবর্তীতে শাহরুখ খান, অভয় দেওল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শাকিব খানদের দেখা গিয়েছে। তাঁদের উত্তরসূরি হিসেবে সৃজিতের ছবিতে কল্পন মিত্র কীভাবে সেই চরিত্র ফুটিয়ে তুলবেন, সেটাই দেখার অপেক্ষা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা