সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনলাকি থার্টিন৷ তেরোর গেরো পার হতে পারল না কমল হাসান ও গৌতমীর সম্পর্ক৷ দক্ষিণী অভিনেত্রী স্বয়ং নিজস্ব ব্লগে জানিয়েছেন, ১৩ বছরের সম্পর্ক ছেদের কথা৷
২০০৫ সাল থেকে একসঙ্গে থাকেন কমল হাসান ও গৌতমী তাডিমল্লা৷ তাহলে কেন এত বছর পর এই বিচ্ছেদ? এর দায় কারও উপর চাপাতে চাননি গৌতমী৷ তবে এই সিদ্ধান্ত তিনি একদিনে নেননি বলে জানিয়েছেন দক্ষিণী অভিনেত্রী৷ অন্তত দুই বছর ধরে এই সম্পর্ক নিয়ে ভাবনা চিন্তা করেছেন তিনি৷ তারপর সিদ্ধান্ত নিয়েছেন৷ কারণ একদিন না একদিন চূড়ান্ত সিদ্ধান্ত মানুষকে নিতেই হয়৷ এমনটাই জানিয়েছেন গৌতমী৷
কমল হাসানের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া অবশ্য জানা যায়নি৷ তবে সূত্রের খবর, কমল-গৌতমের বিচ্ছেদের নেপথ্যে শ্রুতি হাসানের বড় ভূমিকা রয়েছে৷ শোনা গিয়েছে, কমল-শ্রুতির ছবি ‘সাবাশ নাইডু’র সেটে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে সারিকা-কন্যা ও গৌতমীর মধ্যে৷ ছবির পোশাকের দায়িত্বে রয়েছেন গৌতমী৷ শ্রুতির জন্য যে লুক তিনি ঠিক করেছিলেন, তা নাকি পছন্দ হয়নি কমল হাসানের বড় মেয়ের৷ সেই থেকে মনোমালিন্যের সূত্রপাত৷ অবশ্য এক শ্রেণির দাবি, এমন কিছুই হয়নি৷ শুধু মতাদর্শের পার্থ্যকেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুই তারকা৷
সর্বশেষ খবর
-
পালিয়েও বাঁচলেন না, বাড়ি ফিরতেই তৃণমূল নেতাকে জুতোপেটা মহিলাদের! ভাইরাল ভিডিও
-
এবার সিনেপর্দায় জুবিনের স্মৃতিচারণ, জীবনীচিত্রতে অভিনয়ে টলিপাড়ার কোন কোন বাঙালি?
-
অভিন্ন দেওয়ানি বিধির উদ্দেশ্য সন্তানসংখ্যা নির্ধারণ? বিভ্রান্তি দূর করলেন শমীক ভট্টাচার্য
-
তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে ঘোরাল জনগণ, ডিমথেরাপি! আক্রান্তকে উদ্ধার বিজেপির
-
কী ছিল আর কী হল! বিপর্যয়ের আগে ও পরের আকাশচিত্রে ভেনেজুয়েলার কান্না