Kangana

‘পাঞ্জাব সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, মূল্য চোকাতে হবে’, মোদির নিরাপত্তার গলদ নিয়ে সরব কঙ্গনা

কঙ্গনার মতে, প্রধানমন্ত্রীর অপমান মানে দেশের সকলের অপমান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৬, ২০২২, ২১:৫৫

options
link
‘পাঞ্জাব সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, মূল্য চোকাতে হবে’, মোদির নিরাপত্তার গলদ নিয়ে সরব কঙ্গনা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) তথাকথিত নিরাপত্তার গলদ কাণ্ডে তোলপাড় পাঞ্জাব (Punjab)। কংগ্রেস ও গেরুয়া শিবিরের মধ্যে শুরু হয়ে গিয়েছে তির চালাচালি। এই পরিস্থিতিতে এবার প্রতিবাদে মুখর হলেন ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। পাঞ্জাবকে ‘সন্ত্রাসবাদের আঁতুড়ঘর’ বলে ক্ষোভ উগরে অভিনেত্রী দাবি করলেন, এর জন্য মূল্য চোকাতে হবে গোটা দেশকে।

Advertisement

কী লিখেছেন কঙ্গনা? ইনস্টাগ্রামে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীকে লিখতে দেখা গিয়েছে, ‘‘পাঞ্জাবে যা হয়েছে তা লজ্জাজনক। মাননীয় প্রধানমন্ত্রী একজন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত নেতা/ প্রতিনিধি/ ১৪০ কোটি ভারতীয়র কণ্ঠস্বর। তাঁর প্রতি আক্রমণ মানে প্রতিটি ভারতীয়র উপরে আক্রমণ- এটা আমাদের গণতন্ত্রের উপরই হামলা। পাঞ্জাব সন্ত্রাসের আঁতু‌ড়ঘর হয়ে উঠছে। আমরা এখনই ওদের না থামালে দেশকে সেজন্য বড় মূল্য চোকাতে হবে।’’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন:তিন দিনে ১ কোটিরও বেশি ছোটদের টিকাকরণ, যুবদের টুইটে শুভেচ্ছা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী]

Kangana Ranaut

Advertisement

ঠিক কী হয়েছিল পাঞ্জাবে? বুধবার ভোটমুখী পাঞ্জাবে সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাতিন্ডা বিমানবন্দর থেকে ফিরোজপুর যাওয়ার পথে বিক্ষোভের জেরে প্রায় মিনিট কুড়ি একটি ফ্লাইওভারে আটকে থাকতে হয় প্রধানমন্ত্রীকে। এই ঘটনাতেই প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে ৩ সদস্যের হাই প্রোফাইল তদন্ত কমিটি গড়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

বহুদিন ধরেই প্রধানমন্ত্রী মোদি ও শাসক দল বিজেপির একনিষ্ঠ ‘ভক্ত’ কঙ্গনা। এর আগেও তিনি একাধিক ইস্যুতে কেন্দ্রকে সমর্থন করেছেন। পাঞ্জাবের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিও আগেই প্রকাশ্যে এসেছিল। কৃষক আন্দোলনের সময় তিনি অভিযোগ করেছিলেন, এই আন্দোলনে খালিস্তানিরা জড়িত।

[আরও পড়ুন: মোদির বৈঠকে আলাপনের গরহাজিরা মামলা: কলকাতা হাই কোর্টের রায় খারিজ শীর্ষ আদালতে]

এই মুহূর্তে ‘টিকু ওয়েডস শেরু’ ছবি নিয়ে ব্যস্ত কঙ্গনা। নওয়াজউদ্দিন সিদ্দিকি ও অবনীত কাউরের সঙ্গে এই ছবিতে অভিনয় করবেন তিনি। এছাড়াও ‘ধকড়’ ছবিতেও দেখা যাবে তাঁকে। ২০২১ সালে একের পর এক বিতর্কে জড়িয়েছেন কঙ্গনা রানাউত। কখনও দেশের স্বাধীনতা নিয়ে মন্তব্য করে নেটিজেনদের রোষানলে পড়েছিলেন অভিনেত্রী, তো কখনও ঝামেলায় জড়িয়েছেন গীতিকার জাভেদ আখতারের সঙ্গে। নতুন বছরে পাঞ্জাব নিয়ে করা মন্তব্য থেকে কোনও বিতর্ক শুরু হয় কিনা সেটাই এখন দেখার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.